আর্থিক অন্তর্ভুক্তিতে বিশেষ অবদানের জন্য পুরস্কার পেল এসআইবিএল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিঙ্গাপুরে এবিএফ রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ড-২০২৩ সম্মেলনে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার-বাংলাদেশ’ শ্রেণিতে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) পুরস্কার পেয়েছে।
গত ২৫ জুলাই সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস এক্সপো অ্যান্ড কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।
এসআইবিএলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়। এতে বলা হয়, আর্থিক অন্তর্ভুক্তিতে বিশেষ অবদানের জন্য এসআইবিএল এই পুরস্কার পায়।