ভিসা ডেবিট কার্ড আনল জনতা ব্যাংক

জনতা ব্যাংকের ভিসা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড উদ্বোধন অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, জনতা ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান ও এমডি মজিবর রহমান; বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দেবদুলাল রায়সহ ব্যাংকের কর্মকর্তারাছবি: জনতা ব্যাংক

জনতা ব্যাংক গ্রাহকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা দিতে ‘ভিসা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড’ চালু করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জনতা ব্যাংক এ তথ্য জানিয়েছে।

ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিসা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। জনতা ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দেবদুলাল রায়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ফরিদা ইয়াসমিন ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মজিবর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) কাজী আব্দুর রহমান ও মো. ফয়েজ আলম, আইসিটি বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ আনিসসহ প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক এবং সব কার্যালয় ও শাখার প্রধানেরা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনতা ব্যাংকের এ কার্ড ব্যবহারের মাধ্যমে গ্রাহকেরা দেশে এবং পাসপোর্ট এন্ডোর্স করে বিদেশে অনলাইনে কেনাকাটা, ফ্লাইট ও হোটেল বুকিং, মোবাইল রিচার্জ, ভিসা নেটওয়ার্কভুক্ত এটিএম থেকে স্থানীয় মুদ্রায় অর্থ উত্তোলনসহ বিভিন্ন ধরনের পেমেন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।