বাংলাদেশে গ্রেট ওয়াল মোটরের পরিবেশক এসিআই মোটরস 

বাংলাদেশে গ্রেট ওয়াল মোটরের পরিবেশক হলো এসিআই মোটরস। সম্প্রতি চীনে এ নিয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সাক্ষর হয়। চুক্তিতে সই করেন এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস ও গ্রেট ওয়াল মোটরের ভাইস প্রেসিডেন্ট অ্যা‌ন্ডি ঝাং। এ সময় উপস্থিত ছিলেন এসিআই পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলাছবি - এসিআই মোটরসের সৌজন্যে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শীর্ষস্থানীয় অটোমোবাইল ও কৃষিযন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান এসিআই মোটরস দেশে চীনের নেতৃস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান গ্রেট ওয়াল মোটরের (জিডব্লিউএম) পরিবেশক নিযুক্ত হয়েছে। এ নিয়ে উভয় প্রতিষ্ঠান একটি চুক্তি সই করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসিআই মোটরস এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সম্প্রতি চীনের বাওডিংয়ে অবস্থিত জিডব্লিউএমের গ্লোবাল হেডকোয়ার্টার তথা বৈশ্বিক সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে উভয় পক্ষের মধ্যে চুক্তিটি সই হয়। চুক্তিটির আওতায় এসিআই মোটরস বাংলাদেশে জিডব্লিউএমের সব ধরনের যাত্রীবাহী গাড়ি বাজারজাত করবে।

এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুব্রত রঞ্জন দাস এবং গ্রেট ওয়াল মোটরের ভাইস প্রেসিডেন্ট অ্যান্ডি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসিআই পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ দৌলা; এসিআই মোটরসের বিজনেস ডিরেক্টর আসিফ ফয়সাল রুমি এবং গ্রেট ওয়াল মোটরের গ্রুপ সিইও মি. মু ও কান্ট্রি ম্যানেজার তাভি চিসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির মাধ্যমে এসিআই মোটরস বাংলাদেশে জিডব্লিউএমের হাভাল, টাঙ্ক, অরা, উয়ে ও পোয়ের প্রভৃতি ব্র্যান্ডের গাড়ি বাজারজাত করবে। এর মধ্যে রয়েছে আধুনিক এসইউভি, ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি) বা বৈদ্যুতিক গাড়ি, প্লাগ-ইন হাইব্রিড (পিএইচইভি) এবং প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের গ্রাহকদের কাছে আধুনিক প্রযুক্তি, উন্নত নিরাপত্তাব্যবস্থা, আকর্ষণীয় ডিজাইন এবং পরিবেশবান্ধব গাড়ি পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে এসিআই মোটরস।