ব্যাংক এশিয়ার সঙ্গে আইএফসির চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝুঁকি ব্যবস্থাপনা ও ঋণ অবলিখনবিষয়ক পরামর্শমূলক সেবার জন্য বিশ্বব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) সঙ্গে চুক্তি করেছে ব্যাংক এশিয়া। রাজধানীর পুরানা পল্টনের র‌্যাংগ্স টাওয়ারে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট মো. আরফান আলী ও আইএফসির সিনিয়র কান্ট্রি অফিসার নুজহাত আনোয়ার চুক্তিতে সই করেন।

আইএফসির সিনিয়র অপারেশনস অফিসার পার্থ গুহঠাকুরতা, ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা, জ্যেষ্ঠ নির্বাহী ভাইস প্রেসিডেন্ট তাহমিদুর রশীদ, জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাশীদুল কবীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।