কুমিল্লায় ইল্লিয়ীন ফ্ল্যাগশিপ স্টোরে পাঁচ দিনব্যাপী বিশেষ আয়োজন
কুমিল্লা শহরে অভিজাত লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের ‘গ্র্যান্ড ওপেনিং’ আয়োজন শুরু হয়েছে।
গত ২৬ ফেব্রুয়ারি শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ আয়োজন চলবে আগামী ২ মার্চ পর্যন্ত। ইল্লিয়ীনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইল্লিয়ীনের স্টোরটিতে আধুনিক নকশা ও পরিমিত আভিজাত্যের সমন্বয় রাখা হয়েছে। এ আয়োজনে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের দেখা গেছে। বিশেষ করে ব্র্যান্ডটির মেন্সওয়্যার, উইমেন্সওয়্যার, কিডসওয়্যার, ফুটওয়্যার ইত্যাদিতে দর্শনার্থীদের আগ্রহ বেশি।
ইল্লিয়ীনের সেলস অপারেশনস ম্যানেজার আবু আদম বলেন, কুমিল্লার ক্রেতাদের রুচি ও প্রত্যাশাকে বিবেচনায় রেখে স্টোরটির পরিকল্পনা করা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ক্রেতাদের জন্য একটি মানসম্মত কেনাকাটার পরিবেশ নিশ্চিত করাই ছিল প্রতিষ্ঠানের লক্ষ্য। উদ্বোধনের পর থেকে ক্রেতাদের অংশগ্রহণ সেই প্রচেষ্টার ইতিবাচক প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন।