সিএমএসএমই ঋণ দেবে এনআরবি ব্যাংক
সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার চলতি মূলধন পুনঃ অর্থায়ন তহবিলের অর্থ স্বল্প সুদে ও সহজ শর্তে উদ্যোক্তাদের ৯ শতাংশ সুদে ঋণ দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি করেছে এনআরবি ব্যাংক পিএলসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনআরবি ব্যাংক এ তথ্য জানিয়েছে।
গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিটি সই হয়। এতে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারেক রিয়াজ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।