ফাইন্যান্সিয়াল এক্সিলেন্সের চেয়ারম্যান হলেন সেলিম বরকত

সেলিম বরকতফাইন্যান্সিয়াল এক্সিলেন্সের সৌজন্যে

ফাইন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সেলিম বরকত। ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির ১৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তাঁকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সেলিম বরকত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ও আর্থিক খাতে প্রায় চার দশক কাজ করেছেন। ব্যাংকিং, নেতৃত্ব, করপোরেট গভর্ন্যান্স, ঝুঁকি ব্যবস্থাপনা, ট্রেজারি ও পুঁজিবাজার–বিষয়ক দীর্ঘ অভিজ্ঞতা আছে তাঁর।

সেলিম বরকত সর্বশেষ হাবিব ব্যাংক লিমিটেডের বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপের আঞ্চলিক মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বাংলাদেশ ও নিউইয়র্কে সিটি ব্যাংক ও সিটি গ্রুপের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। বাংলাদেশে সিটি ব্যাংক এনএর প্রথম শাখা প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সেলিম বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফাইন্যান্সে এমবিএ করেছেন। তিনি যুক্তরাজ্যের রাটগার্স বিজনেস স্কুলে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।