ইলেক্ট্রোমার্টের চার আন্তর্জাতিক স্বীকৃতি

পুরস্কার গ্রহণ করছেন ইলেক্ট্রোমার্ট গ্রুপের ডিএমডি ও সিইও মো. নুরুল আফছারছবি: ইলেক্ট্রোমার্ট গ্রুপ

বাংলাদেশে কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিকস ও গৃহস্থালি সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রোমার্ট চতুর্থ কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬–এ দুটি এবং গ্রুপের ডিএমডি ও সিইও মো. নুরুল আফছার ব্যক্তিগতভাবে দুটি পুরস্কার অর্জন করেছেন।

সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনের মিলেনিয়াম গ্লুসেস্টার হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ইলেক্ট্রোমার্টকে ‘কনজ্যুমার ইলেকট্রনিকস ইন্ডাস্ট্রি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ ও ‘এক্সিলেন্স ইন কনজ্যুমার ইলেকট্রনিকস অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স ম্যানুফ্যাকচারিং অ্যাওয়ার্ড ২০২৬’ দেওয়া হয়। একই অনুষ্ঠানে মো. নুরুল আফছার ‘কমনওয়েলথ টপ ১০০ সিইও অ্যাওয়ার্ড ২০২৬’ এবং ‘কমনওয়েলথ করপোরেট লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ গ্রহণ করেন। তাঁর হাতে কেনিয়ার হাইকমিশনার, লেসোথোর হাইকমিশনার ও লন্ডনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন।