সনি এক্সপোর মেয়াদ শেষ হচ্ছে আজ

‘সনি-স্মার্ট’খ্যাত স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড আয়োজিত ‘সনি এক্সপো ২০২৫’ শীর্ষক প্রদর্শনীতে ক্রেতা-দর্শনার্থীরা। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলেছবি: উইন্ডো মিডিয়া

রাজধানীর পাঁচ তারকা ইন্টারকন্টিনেন্টাল  হোটেলে চলমান সনি এক্সপো ২০২৫-এর মেয়াদ দুই দিন বাড়ানো হয়েছে। এক্সপোর এ আয়োজন করেছে সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, যা সনি-স্মার্ট নামে পরিচিত। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় সনি-স্মার্টের জনসংযোগ প্রতিষ্ঠান উইন্ডো মিডিয়া লিমিটেড। এর ফলে সনি এক্সপোর মেয়াদ শেষ হচ্ছে আজ সোমবার।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সনি-স্মার্টের উদ্যোগে গত শুক্রবার শুরু হওয়া প্রদর্শনীতে প্রথম দুই দিন দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। অনেকেই সময় বাড়ানোর দাবি জানান। সে জন্য আজ সোমবার রাত পর্যন্ত এক্সপো চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সনি-স্মার্টের মহাব্যবস্থাপক ও বিক্রয় প্রধান সারোয়ার জাহান চোধুরী বলেন, ঢাকার বাইরে থাকা অনেক ক্রেতা-দর্শনার্থী ছুটির দিনে মেলায় আসতে না পেরে দুঃখ প্রকাশ করেছেন। তাঁদের আগ্রহের কারণেই মেয়াদ বাড়ানো হয়েছে।

প্রদর্শনীতে সনির নতুন টিভি ব্রাভিয়া সিরিজ, সাউন্ড বার, সাউন্ড সিস্টেম এবং এএনসেভেন নেকবেন্ড হেডফোন প্রদর্শন ও বিক্রি হচ্ছে।