গুলশানে ‘ফিশ অ্যান্ড কোং’-এর দ্বিতীয় আউটলেট উদ্বোধন

সম্প্রতি গুলশান নর্থ অ্যাভিনিউয়ের এভারগ্রিন মেহের টাওয়ারে ফিশ অ্যান্ড কোংয়ের দ্বিতীয় আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে সিঙ্গাপুরের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স-সিডিএ) মিচেল লি ও ফিশ অ্যান্ড কো. রেস্টুরেন্টস লিমিটেডের মহাব্যবস্থাপক লুইস হো। অনুষ্ঠানে ফিশ অ্যান্ড কো. বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন সৈয়দ ফারুক আহমেদ, এহসানুল কবিরসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাছবি: ফিশ অ্যান্ড কোংয়ের সৌজন্যে

রাজধানীর গুলশান ২-এ আন্তর্জাতিক সি-ফুড রেস্টুরেন্ট চেইন ‘ফিশ অ্যান্ড কোং’–এর দ্বিতীয় আউটলেট উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি গুলশান নর্থ অ্যাভিনিউয়ের এভারগ্রিন মেহের টাওয়ারে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই শাখার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে সিঙ্গাপুরের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স-সিডিএ) মিচেল লি এবং ফিশ অ্যান্ড কো. রেস্টুরেন্টস লিমিটেডের মহাব্যবস্থাপক লুইস হো।

অনুষ্ঠানে ফিশ অ্যান্ড কো. বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন সৈয়দ ফারুক আহমেদ, এহসানুল কবিরসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও সি-ফুড পছন্দ করেন, এমন ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ফিশ অ্যান্ড কোং।

উদ্বোধনী অনুষ্ঠানে ফিশ অ্যান্ড কোং বাংলাদেশের কর্মকর্তারা জানান, গ্রাহকদের ব্যাপক চাহিদা ও ভালোবাসার কারণে তাঁরা গুলশানে দ্বিতীয় আউটলেটটি চালু করতে পেরেছেন। মানসম্মত সি-ফুড গ্রাহকদের আগের মতোই মুগ্ধ করবে বলে এ সময় আশা প্রকাশ করেন তাঁরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘ফিশ অ্যান্ড কোং’–এর দ্বিতীয় আউটলেটটির অবস্থান গুলশান নর্থ অ্যাভিনিউর ৫৫ নম্বর সড়কের এভারগ্রিন মেহের টাওয়ারে। এই আউটলেটে নটিক্যাল থিমে সাজানো আধুনিক ইন্টেরিয়র রয়েছে। মেনুতে রয়েছে বিভিন্ন ধরনের মজাদার সি-ফুড আইটেম। রেস্টুরেন্টটি প্রতিদিন খোলা।