পূবালী ব্যাংক ও নভোএয়ারের চুক্তি

পূবালী ব্যাংক ও নভোএয়ার সম্প্রতি একটি সমঝোতা চুক্তি সই করেছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এন এম ফিরোজ কামাল, সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ মিজানুর রহমান ও মো. আসাদুল্লাহ খান, নভোএয়ারের বিপণন ও বিক্রয় পরিচালক সোহেল মজিদসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী, পূবালী ব্যাংকের সব মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডধারীরা নভোএয়ার অ্যাপ ও সেলস কাউন্টার থেকে ২০ শতাংশ বিশেষ ছাড় এবং পূবালীর অন্যান্য কার্ডধারী ১০ শতাংশ ছাড় পাবেন।