৭০০০ এমএএইচ এর হেলিও৬২
বর্তমানে মানুষের দৈনন্দিন চাহিদার একটি হলো স্মার্টফোন। নানা কাজে মানুষ এখন স্মার্টফোনের ওপর অনেকটাই নির্ভরশীল। গত কয়েক বছরের তুলনায় স্মার্টফোনের দাম বর্তমানে অনেকটা বেড়ে গেছে। বৈদেশিক বাজারে স্টোরেজ সংকটের পাশাপাশি চিপসেট ছাড়াও বেশ কিছু কম্পোনেন্টের দাম এখন আকাশছোঁয়া। এ কারণে দেশের মোবাইল ফোন মার্কেট পার করছে ভয়াবহ একটি সময়। এর ফল ভোগ করছে দেশের আপামর জনগণ।
এ অবস্থার মধ্যেও হেলিও মোবাইল ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার দিয়ে বাজারে নিয়ে এল নতুন একটি স্মার্টফোন ‘হেলিও ৬২’। ১৮ হাজার ৯৯৯ টাকার এই স্মার্টফোনে এমন সব ফিচার রয়েছে, যা বাজারে থাকা ২৫ হাজার টাকার অনেক ফোনেও নেই।
হেলিওর সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর মোহাম্মদ আবু সায়েম বলেন, ‘হেলিও ৬২ তৈরির পেছনে আমাদের একটি সহজ লক্ষ্য ছিল, বাজেটের মধ্যে কেনাকাটা করা মানেই যে প্রয়োজনীয় ফিচারে আপস করতে হবে—ধারণাটি ভুল প্রমাণ করা।’
মোহাম্মদ আবু সায়েম আরও বলেন, ‘মাত্র ১৮ হাজার ৯৯৯ টাকায় ৭০০০ এমএএইচ ব্যাটারি, ১২০ হার্টজ ডিসপ্লে, ৬ জিবি র্যাম, আইপি৬৪ এবং ডিউরিবিলিটির জন্য আছে আয়রন গার্ড প্রোটেকশন— ফ্ল্যাগশিপ লেভেলের এই ফিচারগুলো আমাদের ক্রেতাদের আকৃষ্ট করবে বলে আমার বিশ্বাস। যাঁরা তাঁদের বাজেট না বাড়িয়েও নানাবিধ কাজ, বিনোদন ও দৈনন্দিন প্রয়োজনে সমানভাবে চলতে পারেন—এমন একটি স্মার্টফোন চান, তাঁদের কথা ভেবেই হেলিও ৬২ তৈরি করা হয়েছে।’
হেলিও ৬২ স্মার্টফোনটিতে আছে ৬.৭৮ ইঞ্চির আইপিএস পাঞ্চ হোল ডিসপ্লে, যার স্ক্রিন টু বডিও রেশিও ৯০ শতাংশ এবং ডিসপ্লে প্রোটেকশন হিসেবে আছে আয়রন গার্ড প্রোটেকশন। এ ছাড়া স্মুথ স্ক্রলিং এবং গেমিংয়ের জন্য রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট। কড়া রোদেও যাতে ডিসপ্লেতে কনটেন্ট দেখতে সমস্যা না হয়, সে জন্য রয়েছে ৮০০ নিটস হাই ব্রাইটনেস মোড।
এই স্মার্টফোনে রয়েছে মিডিয়াটেকের হেলিও জি৮১ চিপসেটের ২.০ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ ১২ ন্যানোমিটার। জিপিউ হিসেবে আছে মালি জি৫২ এমসি ২, যা প্রতিদিনের ইউজেস ও গেমিং খুব ভালোভাবেই হ্যান্ডেল করতে পারবে।
এ ছাড়া টপ পারফরম্যান্সের জন্য হ্যান্ডসেটটিতে আছে ৬ জিবি ফিজিক্যাল র্যাম এবং ৬ জিবি ভার্চ্যুয়াল র্যামের সাপোর্ট এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা মেমোরি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে ৫১২ জিবি পর্যন্ত; যা মাল্টিটাস্কিং, ভারী অ্যাপ ও দিন দিন বাড়তে থাকা ছবি-ভিডিও সংরক্ষণের জন্য উপযোগী।
ব্যাটারি ব্যাকআপের জন্য এই ফোনে আছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি। যার ফলে সারা দিন কল, মিডিয়া স্ট্রিমিং, গেমিং এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারেও বারবার চার্জ দেওয়ার প্রয়োজন হবে না। এর সঙ্গে আছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা, যা মাত্র ৪৩ মিনিটে ৫০ পার্সেন্ট চার্জ করবে এবং মাত্র ১ ঘণ্টা ৪৫ মিনিটে ফুল চার্জ করে ফেলবে।
এই ফোনের রিয়ার ক্যামেরায় আছে অটোফোকাস এফ-ওয়ান পয়েন্ট এইট (f1.8) অ্যাপারচারের ৫০ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং সামনের ক্যামেরায় আছে এফ-টু পয়েন্ট জিরো অ্যাপারচারের ৩২ মেগাপিক্সেল ফিক্সড ফোকাস ক্যামেরা, যা দিয়ে তোলা যাবে চমৎকার সেলফি। এ ছাড়া সামনের ক্যামেরা দিয়ে ভিডিও কলে কথা বলা যাবে ফ্লোলেসভাবে। আরও আছে বিউটি মোড, গ্রুপ সেলফি, পোর্ট্রেট, নাইট মোড ও ডুয়াল-ভিউ ভিডিও মোড রেকর্ডিং। অর্থাৎ বাজেটেই মিলছে ফ্ল্যাগশিপ ফিচার।
ডিউরাবিলিটির দিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ‘হেলিও ৬২’ স্মার্টফোনটিতে। ধুলাবালুর ছিটা থেকে রক্ষা করার জন্য রয়েছে আইপি ৬৪-এর রেটিং এবং ফোনের বডিতে দেওয়া হয়েছে আয়রন গার্ড প্রোটেকশন। ফলে ১ মিটার উচ্চতা থেকে ফোনটি পড়ে গেলেও কোনো ধরনের ক্ষতির আশঙ্কা নেই।
দ্রুত আনলকের জন্য ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক সিস্টেম। রয়েছে ডুয়াল স্পিকার। স্মার্ট নোটিফিকেশনের জন্য হ্যালো লাইট, যা নিজের মতো করে কাস্টমাইজ করা যাবে। এ ছাড়া বেশ কিছু ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার রয়েছে যেমন এনএফসি, জাইরোস্কোপ, ম্যাগনেটোমিটার ইত্যাদি। অ্যান্ড্রয়েড-১৬-তে চলবে হেলিও ৬২ স্মার্টফোনটি।
টাইটেনিয়াম ফগ, মিন্ট গ্রিন এবং সিল্ক গ্রিন কালারের ‘হেলিও ৬২’ স্মার্টফোনটি পাওয়া যাবে সারা দেশের হেলিওর অনুমোদিত রিটেইল পার্টনারদের কাছে। সঙ্গে রয়েছে ১৫ মাসের ওয়ারেন্টি।