চট্টগ্রামের মুরাদপুরে শান্তা লাইফ ইনস্যুরেন্সের নতুন আঞ্চলিক কার্যালয়

চট্টগ্রামের মুরাদপুরে সম্প্রতি নতুন আঞ্চলিক কার্যালয় অফিস চালু করেছে শান্তা লাইফ ইনস্যুরেন্স পিএলসি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তা লাইফ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাফিস এ আহমেদছবি–শান্তা লাইফ ইনস্যুরেন্সের সৌজন্যে

গ্রাহকদের জীবনবিমা সেবা সহজলভ্য করতে চট্টগ্রামের মুরাদপুরে নতুন আঞ্চলিক কার্যালয় চালু করেছে শান্তা লাইফ ইনস্যুরেন্স পিএলসি। সম্প্রতি নগরীর এ কে ট্রেড সেন্টারের ষষ্ঠ তলায় অবস্থিত এ নতুন কার্যালয় চালুর মাধ্যমে চট্টগ্রাম ও আশপাশ এলাকার গ্রাহকেরা জীবনবিমাসংক্রান্ত পরামর্শ ও সেবা আরও সহজে গ্রহণ করতে পারবেন। শান্তা লাইফ ইনস্যুরেন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তা লাইফ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাফিস এ আহমেদ। এ সময় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি চট্টগ্রামের বিশিষ্ট করপোরেট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শান্তা লাইফ ইনস্যুরেন্সের সিইও নাফিস এ আহমেদ বলেন, ‘চট্টগ্রামে নতুন আঞ্চলিক কার্যালয় চালুর মাধ্যমে আমরা গ্রাহকদের আরও কাছে পৌঁছাতে চাই। জীবনবিমা কেবল আর্থিক সুরক্ষার মাধ্যম নয়, বরং ব্যক্তি ও পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনারও একটি গুরুত্বপূর্ণ অংশ। এ উদ্যোগের মাধ্যমে আমরা গ্রাহকদের জীবনবিমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, তাঁদের প্রয়োজন অনুযায়ী সেবা প্রদান এবং দীর্ঘমেয়াদি আস্থার সম্পর্ক গড়ে তোলার সুযোগ আরও সম্প্রসারিত করতে চাই।’

নতুন অফিস ঠিকানা হলো এ কে ট্রেড সেন্টার, ৩৬/৭, সিডিএ অ্যাভিনিউ, ষষ্ঠ তলা, মুরাদপুর, চট্টগ্রাম।