নতুন কমিটি করল মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈদেশিক মুদ্রা লেনদেনে যুক্ত বৈধ প্রতিষ্ঠানগুলোর সংগঠন মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০২৪-২৬ মেয়াদে সংগঠনটির সভাপতি হয়েছেন এস এম জামান ও সাধারণ সম্পাদক হয়েছেন গৌতম দে। গত শনিবার রাজধানীর একটি হোটেলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিটিতে সহসভাপতি পদে মোহাম্মদ সাইফুল আলম ও ফজলুর রহমান, যুগ্ম সচিব পদে নাজমুল করিম, সাংগঠনিক সচিব পদে কে এম মাকছুদুর রহমান ও কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছে মোহাম্মদ সবুজ মোল্লা। নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ছলিম উল্লাহ, মোহম্মদ হাসিকুল ইসলাম, বি এম ইমরান আলী, শিকদার নাজমুল হাসান, উত্তম দাস গুপ্ত, শফিকুল ইসলাম, ইদ্রিস মিয়া ও সুলতানা বেগম।