স্কুটি বিজয়ীদের সম্মাননা দিতে ফ্রিডমের ক্যারাভান
এসিআইয়ের নারী স্বাস্থ্যসুরক্ষা ব্র্যান্ড ফ্রিডমের ‘স্কুটি নাকি গোল্ড?’ শীর্ষক মেগা কনজুমার ক্যাম্পেইনের বিজয়ী সম্মাননা ক্যারাভান শুরু হয়েছে। জুলাই মাসজুড়ে এই ক্যারাভান দেশের বিভিন্ন জেলা ভ্রমণ করবে এবং জনসমাগমস্থল, বাজার ও গুরুত্বপূর্ণ জায়গায় ক্যাম্পেইন চালাবে। এর পাশাপাশি স্কুটি বিজয়ী ক্রেতাদের নিজস্ব এলাকায় আনুষ্ঠানিকভাবে স্কুটি হস্তান্তর করা হবে।
রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার এসিআই সেন্টারে সম্প্রতি এই ক্যারাভান উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে এসিআই হাইজিন বিজনেস বিভাগের ব্যবসা পরিচালক খন্দকার ইশতিয়াক আহমেদ এবং বিক্রয় মহাব্যবস্থাপক (জিএম) মো. মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ক্যাম্পেইনটি শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ক্রেতা এতে অংশ নেন। এই ক্যাম্পেইন এখনো চলমান। তাই ফ্রিডমের নির্ধারিত প্যাক কিনে অংশ নিয়ে স্কুটি অথবা গোল্ডসহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নারীর স্বাস্থ্যসুরক্ষা, পরিচ্ছন্নতা ও ক্ষমতায়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে ফ্রিডম। সেই ধারাবাহিকতায় দেশের মানুষের আরও কাছে পৌঁছানো এবং ক্যাম্পেইনের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যারাভানের আয়োজন করা হয়েছে। ফ্রিডমের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ক্যারাভানের বিভিন্ন কার্যক্রমও তুলে ধরা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ক্যাম্পেইনে অংশ নেওয়ার জন্য ফ্রিডমের নির্ধারিত প্যাক কিনে প্যাকের ওপর থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। এরপর ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুযায়ী নিবন্ধন সম্পন্ন করলেই স্কুটি অথবা গোল্ড জয়ের সুযোগ মিলতে পারে।