মিরপুরে মি. ডি আই ওয়াইয়ের আউটলেট উদ্বোধন

গত বৃহস্পতিবার এই আউটলেটের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মি. ডি আই ওয়াই বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার মো. রাহাত নবী, হেড অব অপারেশনস সৈয়দ নূর আনোয়ার, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ নাজির হোসেন প্রমুখছবি– মি. ডি আই ওয়াইয়ের সৌজন্যে

মালয়েশিয়ার শীর্ষস্থানীয় ব্র্যান্ড মি. ডি আই ওয়াই বাংলাদেশের বাজারে আরও একটি আউটলেট উদ্বোধন করেছে। নতুন এই আউটলেটি ঢাকার মিরপুর–১২–এর বাসস্ট্যান্ড–সংলগ্ন নুর ইসলাম মোল্লা অ্যাভিনিউতে অবস্থিত।

গত বৃহস্পতিবার এই আউটলেটের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মি. ডি আই ওয়াই বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার মো. রাহাত নবী, হেড অব অপারেশনস সৈয়দ নূর আনোয়ার, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ নাজির হোসেন, ফাইন্যান্স ম্যানেজার মোহাম্মদ নাসিম আহমেদ, ইমপোর্ট ম্যানেজার মো. মাসুদুর রহমান এবং মি. ডি আই ওয়াইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকার মিরপুরের নতুন এই আউটলেটে ১০ ধরনের ১০ হাজারের বেশি পণ্য আছে। এর মধ্যে আছে গৃহস্থালিসামগ্রী, হার্ডওয়্যার, ইলেকট্রনিকস, অটোমোটিভ অ্যাক্সেসরিজ, ফার্নিশিং, স্টেশনারি, খেলাধুলা ও খেলনাসামগ্রী, উপহার, কম্পিউটার ও মোবাইল এক্সেসরিজ, গয়না ও কসমেটিকস।

২০০৫ সালে মালয়েশিয়ায় যাত্রা শুরু করা মি. ডি আই ওয়াই বর্তমানে বিশ্বজুড়ে ৫ হাজারের বেশি আউটলেট পরিচালনা করছে। এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে যেমন—থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইনস, সিঙ্গাপুর, ব্রুনাই, ভারত, তুরস্ক, স্পেন ও দক্ষিণ আফ্রিকায় কার্যক্রম পরিচালনা করছে।

‎বাংলাদেশে মি. ডি আই ওয়াই প্রথম দুটি স্টোর উদ্বোধন করে ২০২৪ সালের এপ্রিল মাসে। এর মধ্যে একটি উত্তরার পলওয়েল কার্নেশন শপিং সেন্টার ও অপরটি যমুনা ফিউচার পার্কে। পরবর্তী সময়ে ব্র্যান্ডটি মিরপুর, ধানমন্ডি, শান্তিনগর, মোহাম্মদপুর, চট্টগ্রামের বালি আর্কেড, সাভার, বাসাবো, রামপুরা, ময়মনসিংহে আউটলেট চালু করে।