৫০০ কোটি টাকার বন্ডে ব্র্যাক ব্যাংকর বিনিয়োগ
ইউনাইটেড গ্রুপের প্রতিষ্ঠান ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার লিমিটেডের জন্য ৫০০ কোটি টাকার বন্ডে বিনিয়োগ করেছে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক ও উত্তরা ব্যাংক। এটি পাঁচ বছর মেয়াদি বন্ড, যা নন-কনভার্টিবল, কিউমিলেটিভ ও সম্পূর্ণ রিডিমেবল প্রেফারেন্স শেয়ারের তহবিল হিসেবে সংগ্রহ করা হয়েছে।
এই বন্ডের মুনাফা হবে ৬ মাস মেয়াদি সুদহারের সঙ্গে অতিরিক্তি দেড় শতাংশ সুদ। প্রতি ছয় মাস পরপর সুদ ও বিনিয়োগের ২০ শতাংশ অর্থ ফেরত পাবে ব্যাংকগুলো।
এদিকে ব্র্যাক ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই তহবিল সংগ্রহের মূল আয়োজক ব্র্যাক ব্যাংক। এ নিয়ে সম্প্রতি ব্যাংকগুলোর সঙ্গে কোম্পানিটির একটি চুক্তি হয়েছে।