ওয়ালটনের ফ্রিজ, টিভি কিনলে গাড়িসহ লাখ টাকার উপহার পাওয়ার সুযোগ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৮ শুরু হয়েছে। এই সিজনে ক্রেতাদের জন্য ঘোষণা করা হয়েছে ‘ওয়ালটন পণ্যে সাজবে বাড়ি, ঈদে এবার নিজের গাড়ি’ শীর্ষক বিশেষ সুবিধা।
দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ই-প্লাজা থেকে ফ্রিজ, টিভি, এয়ারকন্ডিশনার ও ওয়াশিং মেশিন কিনে ক্রেতারা পেতে পারেন গাড়িসহ লাখো উপহার। এ সুবিধা ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত পাওয়া যাবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ডিক্লারেশন প্রোগ্রামে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৮’–এর উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এস এম শোয়েব হোসেন নোবেল, ওয়ালটন প্লাজার চিফ এক্সিকিউটিভ অফিসার মো. রায়হান, ওয়ালটন হাইটেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ইভা রিজওয়ানা নিলু, নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার ও মো. হুমায়ুন কবীর, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, মো. তানভীর রহমান, ফিরোজ আলম, আমিন খান, দিদারুল আলম খান (চিফ মার্কেটিং অফিসার), মো. শাহজাদা সেলিম, আরিফুল আম্বিয়া, তোফায়েল আহমেদ, আল ইমরান, মো. সাখাওয়াৎ হোসেন প্রমুখ।