খুলনায় সারা লাইফস্টাইলের আউটলেট উদ্বোধন

সারা লাইফস্টাইলের ১৬তম আউটলেট উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ব্র্যান্ডটির ডিজিএম ও হেড অব অপারেশন্স শাকিব আহসান, হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স ফারাজ হোসেন রুম্মানসহ স্থানীয় ক্রেতা ও ফ্যাশনপ্রেমীরাছবি: সারা লাইফস্টাইলের সৌজন্যে

বাংলাদেশের ফ্যাশন রিটেইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল খুলনায় তাদের ১৬তম আউটলেট চালু করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর শিববাড়ি কেডিএ মসজিদের বিপরীত পাশে অবস্থিত আউটলেটটির উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সারা লাইফস্টাইলের ডিজিএম ও হেড অব অপারেশন্স শাকিব আহসান, হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স ফারাজ হোসেন রুম্মানসহ স্থানীয় ক্রেতা ও ফ্যাশনপ্রেমীরা।

অনুষ্ঠানে সারা লাইফস্টাইলের ডিজিএম ও হেড অব অপারেশন্স শাকিব আহসান বলেন, ‘আমাদের স্বপ্ন ছিল বাংলাদেশে এমন একটি ব্র্যান্ড গড়ে তোলা, যেখানে কোয়ালিটি, ডিজাইন এবং বিশ্বাস একই সঙ্গে পাওয়া যায়। খুলনায় নতুন শপ উদ্বোধনের মধ্য দিয়ে আমরা কাস্টমারদের আরও কাছাকাছি যেতে চাই। গ্রাহকদের এমন একটি অভিজ্ঞতা দিতে চাই, যেখানে থাকবে যত্ন, স্টাইল এবং বিশ্বাস।’

শাকিব আরও বলেন, ‘খুলনার মানুষের ব্র্যান্ডের প্রতি চাহিদা আছে। আমরা সেই চাহিদাকে কেন্দ্র করে খুলনাতে নতুন ব্র্যান্ড শপ ওপেন করার উদ্যোগ নিয়েছি। শোরুম উদ্বোধনের প্রথম তিন দিন আমরা ১৫ শতাংশ ডিসকাউন্ট দিচ্ছি।’

স্নোটেক্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে ২০১৮ সালের মে মাসে যাত্রা শুরু করে সারা লাইফস্টাইল। সাশ্রয়ী মূল্যে আধুনিক ও টেকসই শীতবস্ত্র, বিশেষ করে স্টাইলিশ জ্যাকেটের জন্য সারা লাইফস্টাইল ইতিমধ্যেই দেশজুড়ে গ্রাহকের আস্থা অর্জন করেছে। বিস্তারিত জানতে ভিজিট করুন https://saralifestyle.com