আইএমএকে স্নাতক কোর্স পরিচালনার অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমিকে (আইএমএ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি (অনার্স) কোর্স ইন নটিক্যাল স্টাডিজ এবং বিএসসি ইন মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে।
এর মধ্য দিয়ে আইএমএ বাংলাদেশে বেসরকারি খাতে প্রথম সামুদ্রিক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করল।
এর ফলে এ বছর থেকে আইএমএ নতুন শিক্ষার্থী নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
বেসরকারি এ খাতে প্রথম নাবিক ও ক্যাডেট প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি (আইএমএ)। এই একাডেমি থেকে এ পর্যন্ত নটিক্যাল এবং নৌ প্রকৌশল বিভাগে ৬১৭ জন ক্যাডেট প্রশিক্ষণ শেষ করেছেন। এ ছাড়া রেটিং বা সাধারণ নাবিক হিসেবে প্রশিক্ষণ শেষ করেছেন ২০৮ জন। বিজ্ঞপ্তি