আইসিএবি ও ট্রান্সকম গ্রুপের চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসিএবি ও ট্রান্সকম গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এতে সই করেন আইসিএবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শুভাশীষ বসু এবং ট্রান্সকম গ্রুপের প্রধান আর্থিক কর্মকর্তা মো. কামরুল হাসান। গতকাল বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনে।
প্রথম আলো

দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ও ট্রান্সকম গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। গতকাল বুধবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনে এই সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। স্মারকে সই করেন আইসিএবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শুভাশীষ বসু এবং ট্রান্সকম গ্রুপ অব কোম্পানিজের প্রধান আর্থিক কর্মকর্তা মো. কামরুল হাসান।

অনুষ্ঠানে আইসিএবির সভাপতি মাহমুদউল হাসান এবং সহসভাপতি মারিয়া হাওলাদার বক্তব্য দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আইসিএবি’র চিফ অপারেটিং অফিসার মাহবুব আহমেদ সিদ্দিক এফসিএ এবং ট্রান্সকম গ্রুপ সহকারী মহা-ব্যবস্থাপক সাখাওয়াত হোসেন। সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এই চুক্তির আওতায় ব্যবসা, অ্যাকাউন্টিং ও ফিন্যান্স খাতে পেশাজীবীদের জন্য চাকরির সুযোগ বৃদ্ধিতে আইসিএবি এবং ট্রান্সকম গ্রুপ আইসিএবির প্লেসমেন্ট পোর্টালের উন্নয়নে একসঙ্গে কাজ করবে। এ জন্য ট্রান্সকম গ্রুপকে আইসিএবি নিজেদের প্লেসমেন্ট পোর্টালে সাইন-ইন অথোরিটি ও সব শূন্য পদ পোস্ট করার অনুমতি দেবে। আইসিএবির সদস্য, শিক্ষার্থী ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি (সিএ) পড়ার আগ্রহ আছে এমন শিক্ষার্থীরা এই পোর্টালের মাধ্যমে উপযুক্ত চাকরি ও আর্টিকেলশিপের সুযোগ অনুসন্ধান করতে পারবেন।