আকিজ সিরামিকস ও বোর্ডের আয়োজনে চট্টগ্রামে হয়ে গেল ‘আর্কিটেক্টস নাইট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকিজ সিরামিকস ও বোর্ডের আয়োজনে র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে উদযাপিত হলো ‘আর্কিটেক্টস নাইট’। চট্টগ্রামের প্রতিভাবান ও খ্যাতনামা আর্কিটেক্টদের অংশগ্রহণে ২৩ অক্টোবর সন্ধ্যা যেন আনন্দ-উৎসবের এক মিলনমেলায় পরিণত হয়ে গিয়েছিল।

আগত অতিথিদের কাছে আকিজ সিরামিকস ও বোর্ডের লেটেস্ট সব পণ্য নিয়ে তৈরি করা পোর্টফোলিও উপস্থাপন করা হয়। প্রত্যেকেই নিজ নিজ বক্তব্যে আকিজ সিরামিকস এবং বোর্ডের ইনোভেশন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। ভবিষ্যতেও এভাবে প্রতিটি পণ্যে আকিজ সবার থেকে এগিয়ে থাকবে, তারা এ আশা ব্যক্ত করেন। শেষ ধাপে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গানের দল ‘জলের গান’-এর পারফরম্যান্সে পুরো অনুষ্ঠান আনন্দমুখর হয়ে ওঠে। সবশেষে ডিনারের আয়োজনে এবারের আর্কিটেক্টস নাইটের সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রকৌশলীদের শীর্ষ সংগঠন আইএবি-চিটাগং চ্যাপ্টারের চেয়ারম্যান আশিক ইমরান, ডেপুটি চেয়ারম্যান ফারুক আহমেদ এবং সেক্রেটারি ফজলে ইমরান চৌধুরীসহ প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আকিজ সিরামিকস এবং বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন ডিরেক্টর, সেলস অ্যান্ড মার্কেটিং মোহাম্মদ খোরশেদ আলমসহ প্রমুখ। বিজ্ঞপ্তি