আকিজের ‘বেকম্যানস বিস্কিট ফেস্টিভ্যাল’ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকিজ বেকার্স লিমিটেড আয়োজন করেছে ‘বেকম্যানস বিস্কিট ফেস্টিভ্যাল’।
এ আয়োজন সম্পর্কে আকিজ বেকার্স লিমিটেডের পরিচালক শেখ জামিল উদ্দীন বলেন, ‘বেকম্যানসের সূচনালগ্নে করোনার সংকটময় পরিস্থিতিতে আমরা বলেছিলাম, “দেশের মানুষ ভালো নেই, তাই আমরাও ভালো নেই।” এ কারণে আমরা বেকম্যানসের মার্কেটিং বাজেট করোনা রোগীদের সেবায় ব্যয় করেছি। “দেশের মানুষের সাথে আমরা আছি পাশে”—স্লোগান সামনে রেখে করোনা রোগীদের সংকটময় মুহূর্তে পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমরা শুরু করি বেকম্যানস করোনা ওয়ারিয়র্স কার্যক্রম।

এ কার্যক্রমের মূল লক্ষ্যই ছিল, বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে করোনা রোগীদের লাইফ সাপোর্টের জন্য সম্পূর্ণ সেটসহ মেশিন ফ্রি দেওয়ার ব্যবস্থা করা। এ মেশিন মুমূর্ষু করোনা রোগীদের চিকিৎসা সহায়তায় সাফল্য এনে দিয়েছে। ঢাকা, রাজশাহী ও খুলনা মেট্ট্রো শহরে আটটি ফ্রি অ্যাম্বুলেন্স দিয়ে করোনা রোগীদের হাসপাতালে যাওয়া আসার ব্যবস্থা করা হয়। এখন করোনা সংক্রমণ কমে আসায় মানুষ স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। এত বড় একটি বিপর্যয় মোকাবিলা করার পর আমরা মনে করি, আমাদের কনজ্যুমারদের ভালো থাকার জন্য প্রয়োজন বিনোদনের। তাই তাদের জন্য বিনোদনের আয়োজন করতে বেকম্যানস নিয়ে এসেছে প্রথমবারের মতো দেশজুড়ে ৬১টি জেলায় বেকম্যানস বিস্কিট ফেস্টিভ্যাল।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজ বেকার্স লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার শফিকুল ইসলাম তুষার, মো. তাজুল ইসলামসহ (হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাক্টিভিশন) অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। বিজ্ঞপ্তি