আবাসনে কনকর্ড AA+ অর্জন করেছে
কনকর্ড বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান, যারা এ দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে বিগত ৪৭ বছরের বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে। কনকর্ড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি হিসেবে পরিচিত। এখন পর্যন্ত কনকর্ড ১ হাজার ২০০টির বেশি প্রকল্প সুনামের সঙ্গে সম্পন্ন করেছে এবং ১২ হাজারের বেশি রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল ইউনিট গ্রাহকের মধ্যে সফলভাবে হস্তান্তর করেছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি রিয়েল এস্টেট সেক্টরে কনকর্ড সর্বোচ্চ ক্রেডিট রেটিং AA+ অর্জন করেছে।
একটি প্রতিষ্ঠানের অর্থবল সম্পর্কে সঠিক ধারণা থাকা একজন গ্রাহকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানটির অর্থবল সম্পর্কিত তথ্যের ভিত্তিতে বোঝা যায় তার প্রকল্প নিষ্পত্তি করার সক্ষমতা কতটুকু। এই (AA+) রেটিংটি বোঝায় যে কনকর্ড বাংলাদেশের অন্যতম বিনিয়োগবান্ধব রিয়েল এস্টেট প্রতিষ্ঠান। ভালো ব্যবসায়িক চর্চা এবং বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনার কারণে ক্রেডিট রেটিং এজেন্সি কর্তৃক AA+ রেটিং নিয়ে বাংলাদেশের ডেভেলপারদের মধ্যে কনকর্ড অন্যতম।
দেশের মানুষের কাছে কনকর্ড সুপরিচিত ও শীর্ষস্থানীয় নির্মাণ প্রতিষ্ঠান। কনকর্ড শুধু ব্যবসায়িক চিন্তাই করে না, বরং এর কিছু দায়বদ্ধতাও আছে এবং এই দায়বদ্ধতা থেকে বাংলাদেশে কনকর্ড প্রথম পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী উৎপাদন শুরু করে। ২০ বছর ধরে কনকর্ডের কোনো প্রকল্পে পোড়ামাটি ইট ব্যবহার করা হয়নি এবং লেকসিটির মতো একটি স্যাটেলাইট টাউনশিপ শতভাগ পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী দিয়ে সফলভাবে নির্মাণ করা হয়েছে, যা আজ বহুল পরিচিত। পরিবেশের ভারসাম্য সংরক্ষণ, পরিবেশ দূষিত না করা এবং পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী তৈরির জন্য কনকর্ড বাংলাদেশ সরকারের জাতীয় পরিবেশ পদক-২০২০ লাভ করে।
কনকর্ড শুধু পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী উৎপাদনের জন্য পথিকৃৎ নয় বরং বিনোদন খাতেরও পথিকৃৎ। শিশু-কিশোরসহ সব বয়সীদের সুস্থ বিনোদনের জন্য ঢাকার অদূরে আশুলিয়ায় বাংলাদেশের প্রথম থিম পার্ক ফ্যান্টাসি কিংডম এবং চট্টগ্রামে সর্ববৃহৎ এমিউজমেন্ট পার্ক ফয়’স লেক কনকর্ড এমিউজমেন্ট ওয়ার্ল্ড প্রতিষ্ঠা করে কনকর্ড, যা আজ দেশের অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত। উল্লেখ্য, এই ২টি পার্কও পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী দিয়ে তৈরি।
কনকর্ড নির্মাণশিল্পে একটি বিশ্বস্ত নাম। কাজের গুণগত মান ধরে রেখে নির্ধারিত সময়ে প্রকল্প সমাপ্ত করার জন্য খ্যাতিও অর্জন করেছে। দেশে এবং বিদেশে বেশ কিছু চিত্তাকর্ষক এবং ধ্রুপদি প্রকল্প নির্মাণেও অবদান রয়েছে কনকর্ডের। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ, সিংটেল বিল্ডিং (সিঙ্গাপুর), ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, জাতীয় ইনডোর স্টেডিয়াম, পুলিশ প্লাজা কনকর্ড, শিল্প ব্যাংক ভবন, আইডিবি ভবন, জীবন বীমা টাওয়ার অন্যতম।