আরএকে সিরামিকসের ব্যান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটার মিরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে আরএকে সিরামিকস। এ উপলক্ষে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয় গেল সাইনিং সেরিমনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরাজ এবং আরএকে সিরামিকসের ম্যানেজিং ডিরেক্টর এস এ কে একরামুজ্জামান, সিওও এবং সিএফও সাধন কুমার দেসহ আরএকে সিরামিকসের উচ্চপদস্থ কর্মকর্তারা।

শুভেচ্ছা বক্তব্যে ক্রিকেটার মিরাজ বলেন, ‘আরএকে সিরামিকসের সঙ্গে আমার নতুন এক ইনিংস শুরু। আমি বিশ্বাস করি, আমাদের এই পার্টনারশিপ অনেক দূর যাবে। আজ আমাদের যে পথচলা শুরু, আমি মনে করি, যত দিন আমি ক্রিকেট খেলব, তত দিন পর্যন্ত এই পথচলা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’

আরএকে সিরামিকসের এস এ কে একরামুজ্জামান বলেন, বাংলাদেশের সম্ভাবনাময় অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে সঙ্গে পেয়ে আমরা গর্বিত। আমরা একসঙ্গে সিরামিকস জগতে নতুন এক দিগন্ত উন্মোচন করব।

সাইনিং সেরিমনির পাশাপাশি আরএকে সিরামকসের প্রধান কার্যালয়ে উদ্বোধন করে নতুন সিগনেচার শো রুম। এ ছাড়া উত্তরা ক্লাবে অনুষ্ঠিত হলো ত্রৈমাসিক ডিলার মিট আপ এবং সংবর্ধনা অনুষ্ঠান।
বিজ্ঞপ্তি