আয়রনম্যান আরাফাতের সহপৃষ্ঠপোষক বাংলাদেশ ফিন্যান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে’ বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী মোহাম্মদ সামছুজ্জামান আরাফাতকে পৃষ্ঠপোষকতা করেছে দেশের আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফিন্যান্স লিমিটেড।

আগামী ৭ মে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট জর্জে আয়রনম্যান প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বাংলদেশকে প্রতিনিধিত্ব করবেন আরাফাত। বিশ্ব অ্যাথলেটিকসের এই প্রতিযোগিতায় আরাফাত ইতিমধ্যে কোয়ালিফাইয়ার রাউন্ড অতিক্রম করেছেন। বেশ কয়েকটি ধাপ অতিক্রম শেষে চ্যাম্পিয়নশিপের মূলপর্বে উঠেছেন আরাফাত।

গত বৃহস্পতিবার দুপুরে ঢাকার দিলকুশায় বাংলাদেশ ফিন্যান্সের প্রধান কার্যালয়ে আরাফাতের হাতে পৃষ্ঠপোষকতার রেপ্লিকা চেক তুলে দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ। তিনি বলেন, বাংলাদেশের যেকোনো ইতিহাসের অংশ হতে পারা গর্বের ও আনন্দের। আরাফাত আর বাংলাদেশের সফলতা মানে বাংলাদেশ ফিন্যান্সের সফলতা। বিজ্ঞপ্তি