ইউনাইটেড হসপিটালে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নার্সিং পেশাকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সম্প্রতি ইউনাইটেড হসপিটালে পালিত হলো আন্তর্জাতিক নার্সেস দিবস
ছবি: বিজ্ঞপ্তি

নার্সিং পেশাকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সম্প্রতি ইউনাইটেড হসপিটালে পালিত হলো আন্তর্জাতিক নার্সেস দিবস। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে ইউনাইটেড হসপিটাল।

ইউনাইটেড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফাইজুর রহমান বলেন, ‘আমি আমাদের সব নার্সকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। সব ভয়কে জয় করে নার্সরা সম্মুখসারির যোদ্ধা হিসেবে কাজ করেছেন। করোনা মহামারি চলাকালীন নার্সদের অবদান অনস্বীকার্য এবং এখনো তাঁরা নিরবচ্ছিন্নভাবে স্বাস্থ্যসেবা চালিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। ডাক্তারদের সঙ্গে নার্সরাও রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।’

অনুষ্ঠানের শুরুতে ইউনাইটেড হসপিটাল লিমিটেডের ডিরেক্টর অব কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডা. শাগুফা আনোয়ার বক্তব্য দেন।

ইউনাইটেড হসপিটালের চিফ নার্সিং অফিসার বিদিশা বসু তাঁর বক্তব্যে নার্সদের ভবিষ্যতে নিষ্ঠার সঙ্গে আরও ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত করেন।
অনুষ্ঠানে ইউনাইটেড হসপিটাল লিমিটেডের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর ডা. মাহবুব উদ্দিন আহমেদ ছাড়াও সিনিয়র কর্মকর্তা, সিনিয়র নার্সসহ হসপিটালের অন্য পরিচালকেরা বক্তব্য দেন। এ সময় হসপিটালের অন্যান্য পরিচালক, উচ্চপদস্থ কর্মকর্তা এবং ডিপার্টমেন্টের কনসালট্যান্ট, ডাক্তার, নার্সরাও উপস্থিত ছিলেন।

এ বছর আন্তর্জাতিক নার্সেস দিবসটির প্রতিপাদ্য, ‘নার্স: এগিয়ে যাওয়ার প্রত্যয়ে ভবিষ্যৎ স্বাস্থ্য খাতে একটি দর্শন’। আধুনিক নার্সিং সেবার পথপ্রদর্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন ১২ মে। এ জন্য এই দিনে নার্সেস দিবস পালন করা হয়। ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস ১৯৬৫ সাল থেকে তাঁর স্মরণে দিনটিকে আন্তর্জাতিক নার্সেস দিবস হিসেবে পালন করছে। বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে। বিজ্ঞপ্তি