ইউসিবি ইনভেস্টমেন্টের সিইও হলেন তানজিম আলমগির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউসিবি ইনভেস্টমেন্টের সিইও তানজিম আলমগির
ছবি: বিজ্ঞপ্তি

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন তানজিম আলমগির। প্রতিষ্ঠানটি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সহযোগী একটি প্রতিষ্ঠান। এর আগে তানজিম আলমগির সিটি ব্যাংক ক্যাপিটালের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ছিলেন। সিটি ব্যাংক ক্যাপিটালের সিওও হিসেবে দায়িত্ব পালনকালে তানজিম আলমগির স্থায়ী বন্ড, ব্যাংক গ্যারান্টি ব্যাকড বন্ড, সাব অর্ডিনেটেড বন্ড, বাংলাদেশে প্রথম এলএনজি টার্মিনালের প্রেফারেন্স শেয়ারে অগ্রণী ব্যাংক লিমিটেডের মতো একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জন্য সাব অর্ডিনেটেড বন্ড ইস্যুর কাজের সঙ্গে যুক্ত ছিলেন।  

তানজিম আলমগির ১৩ বছরের বেশি সময় ধরে দেশের বৃহত্তর, স্থানীয় এবং বহুজাতিক খাতের জন্য তহবিল সংগ্রহের জন্য কাজ করে যাচ্ছেন। সিটি ব্যাংক ক্যাপিটালের আগে তিনি গ্রামীণফোন ও আইআইডিএফসিতে স্ট্র্যাটেজি ও অপারেশনস টিমের সঙ্গে কাজ করেছেন। এ ছাড়া মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড, দ্য সিটি ব্যাংক লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক লিমিটেডসহ একাধিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বিজ্ঞপ্তি