ঈদ উৎসবে বাড়তি মাত্রা যোগ করতে দারাজের ‘ঈদ শপিং ফেস্ট’
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ক্রেতাদের কেনাকাটায় বাড়তি মাত্রা যোগ করতে দুর্দান্ত অফারসহ ‘ঈদ শপিং ফেস্ট’ ক্যাম্পেইন চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ। ক্যাম্পেইনটি চলবে ১২ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত; যেখানে ক্রেতারা ফ্যাশন, ইলেকট্রনিকস, লাইফস্টাইল ও হোম অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্যের ওপর নানা ধরনের ছাড়-সুবিধা উপভোগ করতে পারবেন।
ক্যাম্পেইন চলাকালে ক্রেতারা প্রি-পেমেন্ট ভাউচার, হট ডিলস, মেগা ডিলস (সর্বোচ্চ ১২ হাজার টাকা পর্যন্ত), সারপ্রাইজ ফ্রি শিপিং আওয়ার, মিস্ট্রি বক্সসহ নানা অফার ও ভাউচার-সুবিধা পাবেন।
গ্রাহকদের পেমেন্টের সুবিধার্থে পুরো ক্যাম্পেইনে থাকছে দারাজের প্রি-পেমেন্ট পার্টনার বিকাশের ১০ শতাংশ ক্যাশব্যাক অফার। এ ছাড়া পেমেন্ট-পার্টনার হিসেবে থাকছে লঙ্কাবাংলা ফাইন্যান্স, এইচএসবিসি, প্রাইম ব্যাংক লিমিটেড ও ব্র্যাক ব্যাংক। যার মাধ্যমে প্রি-পেমেন্টে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন ১০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।
নতুন এ ক্যাম্পেইন চালুর ক্ষেত্রে ক্রেতাদের অগ্রাধিকার দেয়ার বিষয়টি উল্লেখ করে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদুল হক বলেন, ‘সহজে পণ্য কেনাকাটার মাধ্যমে ক্রেতাদের সন্তুষ্টি অর্জনের বিষয়টি আমরা সর্বাধিক প্রাধান্য দিয়ে থাকি। ঈদুল ফিতর উপলক্ষে উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তুলতে ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফারের এ ক্যাম্পেইন নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে ক্রেতারা সহজেই অনলাইন থেকে পছন্দের পণ্য কিনে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে পারবেন।’
ক্যাম্পেইনটি নিয়ে দারাজ বাংলাদেশের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) মো. তাজদীন হাসান বলেন, ‘দেশের সব মানুষ উৎসবমুখর পরিবেশে ঈদুল ফিতর উদ্যাপন করেন। ঈদ শপিং ফেস্ট ক্যাম্পেইনটিতে দেশজুড়ে থাকা আমাদের ক্রেতারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন বলে প্রত্যাশা করছি। ক্যাম্পেইনটির আওতায় ক্রেতারা আকর্ষণীয় ছাড়ে তাঁদের পছন্দের পণ্য কিনতে পারবেন।’
এ ক্যাম্পেইনের ডায়মন্ড স্পনসর হিসেবে রয়েছে লোটো, রিয়েলমি, বাটা, স্টুডিও এক্স, স্যাভলন ও ডেটল। পাশাপাশি ক্যাম্পেইনটির প্ল্যাটিনাম স্পনসর হিসেবে রয়েছে সিঙ্গার, ভিশন, মোশন ভিউ, ফ্যাব্রিলাইফ, প্যারাস্যুট ন্যাচারাল, গোদরেজ, ম্যাগি ও লাইজল। এ ছাড়া ক্যাম্পেইনটির গোল্ড স্পনসর হিসেবে রয়েছে শাওমি গ্লোবাল স্টোর, সিকেইন, রঙ্গন হারবালস, ফার্নিকম, লিভিংটেক্স, টিপি-লিংক, ডেল, ফোকালুর, রিবানা, ট্রেন্ডজ, ইমামি ও হায়ার।