ঈদে কেনাকাটায় ‘নগদ’ পেমেন্টে মিলবে ক্যাশব্যাক ও ডিসকাউন্ট
পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে কেনাকাটায় গ্রাহকদের বেশি লাভ দিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ নিয়ে এল দারুণ এক অফার। পুরো রমজানে চার হাজারের বেশি আউটলেটে ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকরা পাবেন ৩৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক বা ডিসকাউন্ট।
‘উৎসবের খুশি নগদে বেশি’ ক্যাম্পেইনের আওতায় ই-কমার্স, সুপারস্টোর, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, রেস্টুরেন্ট, লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরিতে ‘নগদ’ পেমেন্টে গ্রাহকেরা এই ক্যাশব্যাক বা ডিসকাউন্ট উপভোগ করতে পারছেন। আর সারা দেশে ছড়িয়ে থাকা চার হাজারের বেশি আউটলেট থেকে গ্রাহকেরা এই অফার উপভোগ করতে পারবেন ঈদুল ফিতরের দিন পর্যন্ত।
ইলেকট্রনিক পণ্য কেনাকাটায় ‘নগদ’ দিয়ে পেমেন্ট করলে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন ২০ শতাংশ পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক। ইলেকট্রনিক ব্র্যান্ডগুলোর মধ্যে বাটারফ্লাই, বেস্ট ইলেকট্রনিকস, র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড, ট্রান্সকম ইলেকট্রনিকস, ভিশন এম্পোরিয়াম, সিঙ্গার বাংলাদেশ লি., স্টার টেক, এক্সেল ই-স্টোরসহ এমন আরও অনেক ব্র্যান্ডের এ সুযোগ মিলবে।
ঈদের ছুটিতে ঘোরাঘুরি জন্য ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ে বেশি লাভ দিতে ‘নগদ’ নিয়ে এসেছে ডিসকাউন্ট অফার। এখন নির্দিষ্ট হোটেল বা ট্রাভেল এজেন্সি থেকে রুম বা ফ্লাইট বুকিংয়ে ‘নগদ’ পেমেন্টে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন ৭৬ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট।
অফারের আওতায় ফ্যাশন ক্যাটাগরিতে গ্রাহকেরা নির্দিষ্ট মার্চেন্ট থেকে কেনাকাটায় পাবেন ৩৫ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ফ্যাশন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য কিছু ব্র্যান্ড; সেইলর, আর্টিসান আউটফিটার্স, ক্যাটস আই লিমিটেড, সারা লাইফস্টাইল, বেবিশপ লিমিটেড, ইজি ফ্যাশন, কে-ক্রাফট, টেক্সট মার্টসহ এমন আরও অনেক ব্র্যান্ড।
ফুটওয়্যার ক্যাটাগরিতে নির্দিষ্ট মার্চেন্ট থেকে কেনাকাটা করে ‘নগদ’-এ পেমেন্ট করলে পাবেন ২৫ শতাংশ পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক। ফুটওয়্যার ক্যাটাগরিতে উল্লেখযোগ্য কিছু ব্র্যান্ডের মধ্যে রয়েছে বাটা, অ্যাপেক্স, লোটো, বে এবং ওয়াকার ফুটওয়্যার।
প্রতিদিনের গ্রোসারি কেনাকাটায় গ্রাহকদের বেশি লাভ দিতে নির্দিষ্ট মার্চেন্টে ‘নগদ’ দিচ্ছে ১০ শতাংশ বা ১০০ টাকা পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক। তবে এই ক্যাশব্যাকটি গ্রাহকেরা অফারের সব শর্ত পূরণ সাপেক্ষে একবার উপভোগ করতে পারবেন। সুপারস্টোর ক্যাটাগরিতে উল্লেখযোগ্য কিছু মার্চেন্ট; স্বপ্ন, ইউনিমার্ট, আগোরা, মীনা বাজার, ডেইলি শপিং, প্রিন্স বাজারসহ এমন বেশ কিছু ব্র্যান্ডে উপভোগ করা যাচ্ছে দারুণ ক্যাশব্যাক।
নির্দিষ্ট মার্চেন্টের ওয়েবসাইট থেকে যেকোনো পণ্য কেনাকাটায় অনলাইন পেমেন্টে ‘নগদ’ দিচ্ছে ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট বা ক্যাশব্যাক, যা চলবে আসন্ন ঈদুল ফিতরের দিন পর্যন্ত। যেখানে গ্রাহকেরা পিকাবু, প্রিয়শপ, ফেয়ারমার্ট, হাতিম ফার্নিচার, হাংরিনাকি, বাংলাকাট, সেলেক্সট্রা, সোয়াপ, আই-স্টোর, গ্যাজেট বিডি এবং বুক হাউসসহ এমন প্রায় ১০০টির মতো ব্র্যান্ড থেকে পাবেন এ অফার।
পছন্দের রেস্তোরাঁয় খাওয়াদাওয়া শেষে ‘নগদ’ পেমেন্টে মিলবে ২২ শতাংশ পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক। কেএফসি, বার্গার কিং, চিলক্স, ডমিনোজ, শেফস ট্যাবল, টেস্টি ট্রিট, ওয়েল ফুড, পিৎজা হাট, খাজানা মিঠাই, সিক্রেট রেসিপিসহ এমন আরও অনেক রেস্টুরেন্টে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন এই অফার। এ ছাড়া নির্দিষ্ট মার্চেন্ট থেকে ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্স কিনে নগদে পেমেন্ট করলে গ্রাহকেরা পাবেন ১৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক বা ডিসকাউন্ট। ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্স অফারের আওতায় রয়েছে বেস্ট বাই, ব্রাদার ফার্নিচার ও রিগাল অ্যাম্পোরিয়ামের মতো ব্র্যান্ড।
মাসজুড়ে নগদের গ্রাহকেরা ‘নগদ’ অ্যাপে বা *১৬৭# ডায়ালের মাধ্যমে (ইউএসএসডি) মার্চেন্ট শপে পেমেন্ট করলে এই ক্যাশব্যাকটি উপভোগ করতে পারবেন। পাশাপাশি কিছু কিছু মার্চেন্টে নিজস্ব ওয়েবসাইট থেকে ‘নগদ’ সিলেক্ট করেও পেমেন্ট করা যাবে। এ ছাড়া অফার নিশ্চিত করতে গ্রাহকদের ‘নগদ’ অ্যাকাউন্টটি অবশ্যই সচল থাকতে হবে। রমজান ও ঈদ উপলক্ষে এ অফার নিয়ে বিস্তারিত জানতে গ্রাহকেরা ঢুঁ মারতে মারতে পারেন https://nagad.com.bd/bn/campaigns/campaign/?campaign=utshober-khushi-nagad-e-beshi তে। বিজ্ঞপ্তি