এক্সিম ব্যাংকে নতুন দুই উপব্যবস্থাপনা পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহা. জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানম

এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন মোহা. জসিম উদ্দিন ভূঞা। এর আগে তিনি একই ব্যাংকের অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি ১৯৮৯ সালে অবেক্ষাধীন কর্মকর্তা হিসেবে দি সিটি ব্যাংকে যোগ দেন। ব্যাংকিংয়ের বিভিন্ন শাখা, জেনারেল ব্যাংকিং, বিনিয়োগ ব্যবস্থাপনা, করপোরেট ফিন্যান্স, ইসলামী ব্যাংকিং, বৈদেশিক বাণিজ্য, শাখা ব্যাংকিং, সম্পর্কমূলক ব্যাংকিং ইত্যাদি বিষয়ে মোহা. জসিম উদ্দিন ভূঞা গভীর জ্ঞান ও দক্ষতা অর্জন করেছেন। সেরা ব্যাংকার হিসেবে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছ থেকে স্বর্ণপদক পেয়েছেন।

একই সঙ্গে এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হয়েছেন মাকসুদা খানম। এর আগে তিনি একই ব্যাংকের অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর মাকসুদা খানম ১৯৯৫ সালে অবেক্ষাধীন কর্মকর্তা হিসেবে ন্যাশনাল ব্যাংকে যোগ দেন। পরবর্তী সময়ে ১৯৯৯ সালে এক্সিম ব্যাংকে প্রিন্সিপাল অফিসার হিসেবে যোগ দেন। অল্প সময়ের মধ্যেই তিনি পদোন্নতি পেয়ে ব্যাংকের গুলশান শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তীকালে তিনি ঢাকা দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক প্রধানের দায়িত্ব পান। বিজ্ঞপ্তি