এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও এমডি হিসেবে তারিক আফজাল পুনর্নিয়োগ পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারিক আফজাল। ছবি: বিজ্ঞপ্তি

বেসরকারি এবি ব্যাংক সম্প্রতি তারিক আফজালকে দ্বিতীয় মেয়াদের জন্য ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে পুনর্নিয়োগ দিয়েছে। তিনি ২০১৯ সালের ৮ জুলাই এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও এমডি হিসেবে দায়িত্ব পান। সেই মেয়াদ শেষ হওয়ার পর ২০২২ সালের ৮ জুলাই থেকে ২০২৭ সালের ৭ জুলাই পর্যন্ত তাঁর পুনর্নিয়োগ কার্যকর হবে।

তারিক আফজাল ১৯৮০–এর দশকের শেষ দিকে লন্ডন, যুক্তরাজ্যে তাঁর ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। পরে টিডি ব্যাংক (কানাডা), এএনজেড গ্রিনডলেজ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি ব্যাংক আল–ফালাহ্‌ ও ব্র্যাক ব্যাংকের সিনিয়র পদে অধিষ্ঠিত ছিলেন। তারিক আফজাল ফিন্যান্স ও মার্কেটিংয়ে এমবিএ করেছেন। এ ছাড়া তিনি দুটি সার্টিফিকেশন অ্যাওয়ার্ড অর্জন করেছেন। তিনি এসএমই অ্যান্ড ওমেন এন্ট্রাপ্রেনিউরশিপ–বিষয়ক বই ‘ইমার্জেন্স অব নিউ এরা’র রচিয়তা। বিজ্ঞপ্তি