এসআইবিএলের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো: ইয়াহিয়া
বেসরকারি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডর (এসআইবিএল) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন আবু রেজা মো. ইয়াহিয়া। সম্প্রতি তিনি এসআইবিএলে যোগ দেন। এর আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
আবু রেজা মো. ইয়াহিয়া ১৯৮৯ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। ৩২ বছরের দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকের কোম্পানি সচিব, ইন্টারনাল কন্ট্রোল, ইনভেস্টমেন্ট ও রিটেইল ইনভেস্টমেন্ট উইং, আইন বিভাগের প্রধানসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ব্যাংকের ক্যামেলকো হিসেবেও দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন আবু রেজা মো. ইয়াহিয়া। বিভিন্ন সেমিনার–সিম্পোজিয়ামে অংশগ্রহণের জন্য তিনি ভারত, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সৌদি আরব, রাশিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ব্রুনাই, মিয়ানমারসহ পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেন। আবু রেজা মো: ইয়াহিয়ার বিভিন্ন বিষয়ে পাঁচটি বই প্রকাশিত হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি