করোনায় মানুষের পাশে বেকম্যানস করোনা ওয়ারিয়র্স
করোনাভাইরাসের কারণে বাংলাদেশের পরিস্থিতি আবার সংকটাপন্ন। এমন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আকিজ বেকার্স লিমিটেডের প্রিমিয়াম বিস্কুট ব্র্যান্ড বেকম্যানস। আকিজ বেকার্স তাদের সদ্য বাজারজাত করা ব্র্যান্ড বেকম্যানসের ব্যানারে ‘বেকম্যানস করোনা ওয়ারিয়র্স’ ক্যাম্পেইন শুরু করেছে। দেড় মাস ধরে সারা বাংলাদেশে করোনা পরিস্থিতি বেশ ঊর্ধ্বমুখী। ডেলটা ভেরিয়েন্ট বিশ্বের মতো বাংলাদেশেও হানা দেওয়ার ফলে বর্তমান জনজীবন বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে জনগণের পাশে থাকতে বেকম্যানস বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে।
উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ৬০টি হাই ফ্লো নাজাল ক্যানুলা বাংলাদেশের বিভিন্ন কোভিড পরিষেবা প্রদানকারী সরকারি হাসপাতালে দেওয়ার ব্যবস্থা করা। ইতিমধ্যে আরও ৩০টি হাই ফ্লো নাজাল ক্যানুলা অর্ডার করা হয়েছে।
ঢাকা, খুলনা ও রাজশাহী শহরের কোভিড রোগীদের সরকারি হাসপাতালে যাওয়ার জন্য দুইটি আইসিইউ অ্যাম্বুলেন্সসহ মোট আটটি অ্যাম্বুলেন্স দিয়ে রোগীদের জন্য ফ্রি যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালগুলো হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ঢাকা, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা সদর হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। এই ফ্রি সার্ভিসে সহায়তা করবে পাঠাও অ্যাপস।
বেকম্যানস করোনা ওয়ারিয়র্স ক্যাম্পেইনের মাধ্যমে গত ৩০ জুন ঢাকার একটি স্বনামধন্য হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এ কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেন, ‘আমরা জানি, আকিজ গ্রুপ বরাবরই বাংলাদেশের জনগণের সঙ্গে থেকেছে, বাংলাদেশ সরকারের পাশে থেকেছে। এ দেশের মানুষের জীবনমান উন্নয়নে আকিজ গ্রুপের ভূমিকা সত্যিই প্রশংসার দাবি রাখে। বরাবরের মতো এবারও দেশের সংকটময় মুহূর্তে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে আকিজ বেকার্স লিমিটেডের বেকম্যানস। ৯০টি হাই ফ্লো নাজাল ক্যানুলা দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে প্রদানের মহান উদ্যোগ নিয়েছে বেকম্যানস, যা সত্যিই অতুলনীয়।’
আকিজ বেকার্সের পরিচালক শেখ জামিল উদ্দিন বলেন, ‘আকিজ গ্রুপ সব সময় দেশের মানুষের পাশে থেকেছে। জনগণের সুচিকিৎসা নিশ্চিত করতে করোনার এ মহামারি সময়ে আমাদের এ প্রচেষ্টা কিছুটা হলেও মানুষের সাহায্যে আসবে বলে আশা করছি।’ তিনি আরও বলেন, দেশের মানুষের সঙ্গে বেকম্যানস করোনা ওয়ারিয়র্সরাও আছেন পাশে।
কার্যক্রমটি সম্পর্কে¤আকিজ বেকার্সের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) শফিকুল ইসলাম তুষার বলেন, ‘ভোক্তাদের দৈনন্দিন জীবনের সুসময় এবং দুঃসময়ের প্রতিটি মুহূর্তে বেকম্যানস তাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ। তাই করোনাকালীন বিপদেও তাদের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক এ উদ্যোগের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীরা কীভাবে উপকৃত হচ্ছেন, তা তুলে ধরে বক্তব্য দেন।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঁচটি হাই ফ্লো নাজাল ক্যানুলা দেওয়া হয়েছে। এই মেশিন সংকটাপন্ন রোগীর জন্য কতটা গুরুত্বর্পূণ তা ব্যাখ্যা করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ।
পাঠাও লিমিটেডের প্রেসিডেন্ট ফাহিম আহমেদ পাঠাও অ্যাপের মাধ্যমে কীভাবে সাধারণ মানুষ বেকম্যানসের বিনা মূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস পেতে পারে তা ব্যাখ্যা করেন।
বিজ্ঞপ্তি