কোহিনূর কেমিক্যাল কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বিডি) লিমিটেডের ৩৩তম বার্ষিক সাধারণ সভা ২১ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম। সভায় আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম, পরিচালক মো. এবাদুল করিম, স্বতন্ত্র পরিচালক কাজী মামুন-উল-আশরাফ ও লে. কর্নেল কামাল আহমেদ, পিএসসি (অব.), কোম্পানি সচিব শামীম কবীর ও সিএফও আবু বকর সিদ্দিক।
৩৩তম বার্ষিক সাধারণ সভায় ২০১৯-২০ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানির সার্বিক কার্যক্রমের ওপর আলোচনা করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। আলোচ্য সভায় ২০১৯-২০ অর্থবছরের জন্য ১০ শতাংশ বোনাস ও ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়। বিজ্ঞপ্তি