গ্রাহক ও জমির মালিকদের আস্থায় এগিয়ে চলেছে সেবা হোল্ডিংস
আবাসন খাতে গ্রাহক ও জমির মালিকদের কাছে এক বিশ্বস্ত নাম সেবা হোল্ডিংস লিমিটেড। যাত্রার পর থেকে রিহ্যাবের সদস্য হয়ে কোম্পানিটি নান্দনিক নির্মাণশৈলী, ডিজাইন, গুণগত মান, যথাসময়ে হস্তান্তর ও পেশাদারির জন্য আবাসন খাত-সংশ্লিষ্টদের বিশ্বাস অর্জন করেছে।
সেবা হোল্ডিংস লিমিটেডের একমাত্র কর্ণধার মো. সাইফুল ইসলাম। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড অবদান রাখায় সুপরিচিত তিনি।
বর্তমানে সেবা হোল্ডিংস লিমিটেড ঢাকার প্রধান প্রধান এলাকা, যেমন খিলগাঁও, বসুন্ধরা, আফতাবনগর, পল্টনে তাদের প্রকল্পের কাজ পরিচালনা করছে। ক্রেতা ও ভূমির মালিকদের আস্থা নিয়ে প্রতিনিয়ত এগিয়ে চলছে সেবা হোল্ডিংস লিমিটেড।
প্রথম আলো আয়োজিত চতুর্থ অনলাইন আবাসন মেলায় এবার প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে সেবা হোল্ডিংস লিমিটেড।
সেবা হোল্ডিংস লিমিটেড কর্তৃপক্ষ এই প্রত্যয় ব্যক্ত করে যে এ মেলায় অংশগ্রহণের মাধ্যমে তারা আবাসনশিল্পে, অর্থাৎ আবাসন নিয়ে যারা কাজ করছে, তাদের সঙ্গে একাত্মতা পোষণ করেছে। ভবিষ্যতেও আবাসনশিল্পের হয়ে কাজ করার জন্য তারা অঙ্গীকারবদ্ধ।