টিভিএস নিয়ে এল অ্যাপাচি আরটিআর ১৬০ ফোর ভি মোটরসাইকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপাচি আরটিআর ১৬০ ফোর ভির সঙ্গে ব্লুটুথ সংযোগ স্থাপনে সক্ষম স্মার্ট-এক্স-কানেক্ট টেকনোলজির নতুন বাইক বাজারে এনেছে টিভিএস
ছবি: বিজ্ঞপ্তি

টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড মোটরসাইকেল গ্রাহকদের জন অ্যাপাচি আরটিআর ১৬০ ফোর ভির সঙ্গে ব্লুটুথ সংযোগ স্থাপনে সক্ষম স্মার্ট-এক্স-কানেক্ট টেকনোলজির নতুন বাইক বাজারে এনেছে। গতকাল সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় এক ডিজিটাল ইভেন্টের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।  মোটরসাইকেলটি টিভিএস অটো বাংলাদেশের সব শোরুম ও ২৩৫টি সেলস, সার্ভিস ও পার্টস ডিলার পয়েন্টে পাওয়া যাবে।

টিভিএস অটো বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্মার্ট-এক্স-কানেক্ট টেকনোলজির সঙ্গে এই মোটরসাইকেলে দেওয়া হয়েছে সম্পূর্ণ নতুন হেডলাইট, র‌্যাডিয়াল টায়ার ও নতুন গ্রাফিকস। ডিজিটাল অনুষ্ঠানের মধ্য দিয়ে মোটরসাইকেলটির শুভ উদ্বোধন করেন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসাইন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের সিইও বিপ্লব কুমার রায়।

বিবৃতিতে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বলেন, টিভিএস অ্যাপাচি আরটিআর সিরিজটি ইতিমধ্যেই বাংলাদেশে অসাধারণ গ্রাহকসন্তুষ্টি অর্জন করেছে। এর নতুন যেকোনো ভার্সনই বাংলাদেশের বাইকপ্রেমীদের জন্য খুবই এক্সাইটিং একটি বিষয়। অ্যাপাচি আরটিআর ১৬০ ফোর ভির সঙ্গে স্মার্ট-এক্স-কানেক্ট টেকনোলজি বাংলাদেশের বাইকারদের জন্য সম্পূর্ণ নতুন একটি ফিচার।

টিভিএস মোটর কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আর দিলীপ বলেন, ‘আমরা টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ফোর ভির সঙ্গে ব্লুটুথ সংযোগ স্থাপনে সক্ষম স্মার্ট-এক্স-কানেক্ট টেকনোলজির মোটরসাইকেলটি বাংলাদেশে বাজারজাত করছি। সম্প্রতি বিশ্বব্যাপী আমরা চার মিলিয়ন মোটরসাইকেল বিক্রির মাইলস্টোন অতিক্রম করেছি। এর জন্য বাংলাদেশের ক্রেতাদের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অ্যাপাচি আরটিআর ১৬০ ফোর ভির নতুন সংস্করণটি বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা অ্যাপাচি কাস্টমারদের সত্যিকারের রেসিং অভিজ্ঞতার প্রতি আমাদের প্রতিশ্রুতিবদ্ধতার আরেকটি প্রতিফলন।’

অ্যাপাচি আরটিআর ১৬০ ফোর ভির নতুন সংস্করণটির সিঙ্গেল ডিস্কের দাম ১ লাখ ৮৬ হাজার ৯০০ টাকা। ডাবল ডিস্কের বিক্রয়মূল্য ১ লাখ ৯৬ হাজার ৯০০ টাকা। টিভিএস অটো বাংলাদেশের সব শোরুম ও ডিলার পয়েন্টে আকর্ষণীয় তিনটি রং- রেসিং রেড, নাইট ব্ল্যাক এবং মেটালিক ব্লুয়ে পাওয়া যাবে এই মোটরবাইক।