ঠাকুরগাঁওয়ে মেটালের শোরুম উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণের পথিকৃৎ মেটালের শোরুম ও আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের তেলিপাড়া এলাকায় নতুন এই শোরুমের উদ্বোধন করেন মেটালের ব্যবস্থাপনা পরিচালক সাদিদ জামিল।
ঠাকুরগাঁওয়ে বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণের পথিকৃৎ মেটালের শোরুম ও আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেটালের নির্বাহী পরিচালক ও হেড অব বিজনেস লে. কর্নেল (অব.) তারেকুল আলম খান, ম্যানেজমেন্ট ট্রেইনি সারা জামিল, সাদ আহমেদ জামিল, মহাব্যবস্থাপক মো. জহিরুল হক, হেড অব সেলস মো. আলমগীর হোসেন, ভারতের ট্যাফে লিমিটেডের এজিএম এক্সপোর্ট সুমেধ বরুনসহ আরও অনেকে।
মেটালের ব্যবস্থাপনা পরিচালক সাদিদ জামিল বলেন, ১৯৮৭ সালে কার্যক্রম শুরু করা মেটাল এখন গ্রুপ প্রতিষ্ঠান। কৃষি আধুনিকায়ন ও যান্ত্রিকীকরণে জড়িত গ্রুপটির ১৩ প্রতিষ্ঠান। শুরুতে ট্রাক্টর বিক্রি করলেও এখন কৃষিযন্ত্র তৈরি ও আমদানি, বীজ উৎপাদন, অটোমোবাইল, মোবাইলের টাওয়ার নির্মাণ, পরিচালনাসহ বিভিন্ন ব্যবসায় যুক্ত মেটাল।
এই শোরুমে মেটাল ট্রাক্টর, কম্বাইন হারভেস্টর, পাওয়ার টিলার, রাইস ট্রান্সপ্লান্টার, রিপার প্রদর্শনী করা হবে। পাশাপাশি এখান থেকে কৃষকেরা সহজে যন্ত্রাংশ কিনতে পারবেন।