ডিবিএইচের এমডি ও সিইও হলেন নাসিমুল বাতেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (ডিবিএইচ) ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল বাতেন
ছবি: সংগৃহীত

ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (ডিবিএইচ) ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা পদে যোগ দিয়েছেন নাসিমুল বাতেন। তিনি এর আগে ডিবিএইচের ডিএমডি এবং ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক তাঁর এই নিয়োগের অনুমতি দেয়। নাসিমুল বাতেন ১৯৯৮ সালের শুরুতে ডিবিএইচে যোগদান করেন এবং দীর্ঘ ২৩ বছর এই প্রতিষ্ঠানে হেড অব বিজনেস, হেড অব অপারেশনস, হেড অব হোম লোনস, হেড অব ব্রাঞ্চসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং ডিবিএইচকে দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।

ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র নাসিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি