ডিসিএমএল ও জেসিআইএলের মধ্যে চুক্তি স্বাক্ষর
ডোরিন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (ডিসিএমএল) ও জনতা ব্যাংক লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (জেসিআইএল) মধ্যে প্যানেল ব্রোকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গতকাল বুধবার ডোরিন হোটেলস অ্যান্ড রিসোর্টসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে ডোরিন গ্রুপের ব্যাংকিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিরেক্টর মুনিরুজ্জামান খান ও জেসিআইএলের চিফ এক্সিকিউটিভ শহিদুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রোকারেজ ফার্ম হিসেবে ওই চুক্তি ডিসিএমএলকে জেসিআইএলের জন্য শেয়ারের নিরবচ্ছিন্ন লেনদেনের সুবিধা করে দেবে। একই সঙ্গে জেসিআইএল ডিসিএমএলকে বেসরকারি খাতের প্রথম প্যানেল ব্রোকার হিসেবে অন্তর্ভুক্ত করেছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডোরিন গ্রুপের সিনিয়র গ্রুপ উপদেষ্টা ও বোর্ড সদস্য ফিরোজ আসাদ, ডিসিএমএলের হেড অব অপারেশনস মোহাম্মদ রেজা এবং জেসিআইএল ও ডিসিএমএলের ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।