ঢাকায় হাভাল ব্র্যান্ডের এইচ সিক্স ১.৫ লিটার টার্বো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটর গাড়ি ব্র্যান্ড হাভালের এইচ সিক্স ১ দশমিক ৫ লিটার টার্বো বাজারে এসেছে। বাংলাদেশে প্রিমিয়াম হাভাল এসইউভির একমাত্র পরিবেশক এইস অটোসে সম্প্রতি এই মডেলের গাড়ি বাজারজাত উদ্বোধন করা হয়েছে।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে এইস অটোসের বিক্রয়কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান নির্বাহী আজহারুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিরা
দেশের গাড়ির বাজারে এখন বেশ জনপ্রিয় হাভাল স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি)। এইচ সিক্সের এসইউভির একটা অভিজাত ডিজাইন আছে।

সব মিলিয়ে নিরাপত্তার দিক বিবেচনায় হাভাল এসইউভি অন্যান্য ব্র্যান্ড থেকে এগিয়ে থাকছে। এই গাড়ির বিশেষ দিক হলো, টার্বোচার্জড ইঞ্জিন, জ্বালানিসাশ্রয়ী প্রযুক্তি, রিয়ার ক্রস ট্রাফিকসহ অত্যাধুনিক সব প্রযুক্তিসমৃদ্ধ এইচ সিক্স ১.৫ লিটার টার্বো।