দেশে প্রথমবারের মতো এসটিএম নিয়ে এসেছে ইউসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান অতিথি হিসেবে ইউসিবি এসটিএমের উদ্বোধন করছেন ইউসিবির নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি।

দেশে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন স্মার্ট টেলার মেশিন (এসটিএম) নিয়ে এসেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)। এসটিএমের মাধ্যমে সরাসরি ব্যাংকে না গিয়ে, কোনো লাইনে না দাঁড়িয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাৎক্ষণিকভাবে অ্যাকাউন্ট খোলা, ডেবিট কার্ড প্রিন্ট, চেক বই রিকুইজিশনসহ অন্যান্য ব্যাংকিং সেবা পাবেন গ্রাহকেরা।

গতকাল মঙ্গলবার এসটিএমের উদ্বোধন করেন ইউসিবির নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি।

উদ্বোধনের সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, উপব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক, উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সেক্রেটারি এ টি এম তাহমিদুজ্জামানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।