নতুন দুটি ডিপোজিট স্কিম উদ্বোধন করেছে মিডল্যান্ড ব্যাংক

নবম বছর পূর্তি উপলক্ষে নতুন দুটি ডিপোজিট স্কিম উদ্বোধন করেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (এমডিবি)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম বছর পূর্তি উপলক্ষে নতুন দুটি ডিপোজিট স্কিম উদ্বোধন করেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (এমডিবি)। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদকক্ষে এসব স্কিমের উদ্বোধন করা হয়। স্কিম দুটি হলো এমডিবি ডাবল বেনিফিট প্লাস স্কিম ও এমডিবি সালাম ডাবল বেনিফিট প্লাস (ইসলামি ব্যাংকিং পণ্য) স্কিম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ জামান, উপব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন, ব্যাংকের খুচরা বিতরণ বিভাগের প্রধান মো. রাশেদ আক্তার, ইসলামি ব্যাংকিং বিভাগের ব্যবস্থাপক সৈয়দ সাকিবুজ্জামানসহ ব্যাংকের জ্যেষ্ঠ ব্যবস্থাপকেরা।

নতুন দুটি ডিপোজিট স্কিম শুরু করতে পারায় ব্যাংকের সব গ্রাহক, শেয়ারধারী, নিয়ন্ত্রক সংস্থা ও কর্মীদের ধন্যবাদ জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ জামান। তিনি বলেন, ‘পরিষেবা ও পণ্য উদ্ভাবনের ক্ষেত্রে আমরা সব সময়ই অগ্রগামী। আজ আমরা নতুন দুটি পণ্য উদ্বোধন করতে পেরে অত্যন্ত আনন্দিত। গ্রাহকেরা ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের পাশাপাশি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ্লিকেশন মিডল্যান্ড অনলাইনের মাধ্যমে যেকোনো সময় যেকোনো স্থান থেকে সঞ্চয় হিসাব দুটি খুলতে পারবেন।’

আহসান-উজ জামান আরও বলেন, প্রযুক্তিনির্ভর সমাধান বাস্তবায়নে এমডিবি সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ব্যাংকটি তার মূল্যবান গ্রাহকদের বিভিন্ন ধরনের ব্যাংকিং চাহিদা মেটাতে একাধিক কাস্টমাইজড সমাধান দেয়। নতুন স্কিম দুটি ব্যাংকের প্রযুক্তিগত অগ্রগতির নতুন সংযোজন।