নতুন স্মার্টফোন বাজারে আনল আইটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন স্মার্টফোন বাজারে এনেছে আইটেল বাংলাদেশ। ভিশন ৩ মডেলের এই স্মার্টফোনটি দ্রুত চার্জ হয়। ২ জিবি র‍্যাম ও ৩২ জিবি রমসহ আইটেলের নতুন এই ফ্ল্যাগশিপ ফোনটি সারা দেশে পাওয়া যাচ্ছে ৮ হাজার ২৯০ টাকায়।

আইটেল জানিয়েছে, আইটেলের ভিশন সিরিজের স্মার্টফোনগুলোর মধ্যে প্রথমবার ভিশন ৩ ফোনটিতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা যুক্ত করা হয়েছে। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের মেগা ব্যাটারিতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) পাওয়ার মাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম। নতুন এ ফোনটি দিয়ে একনাগাড়ে ২৮ ঘণ্টা কথা বলা, ৫৫৯ ঘণ্টা স্ট্যান্ডবাই, ১৫৮ ঘণ্টা গান শোনা এবং ভিডিও দেখার ক্ষেত্রে টানা ১৮ ঘণ্টার ব্যাকআপ পাওয়া যাবে।

ভিশন ৩ স্মার্টফোনটি চলবে অ্যানড্রয়েড ১১ গো এডিশনে। স্মার্টফোনের সব ধরনের ব্যবহারকে সুরক্ষিত করতে ফোনটিতে অত্যাধুনিক আইটেল ওএস সংস্করণ ৭.৬-এর সঙ্গে যুক্ত রয়েছে অ্যান্টি-থ্রেফট অ্যালার্ম ফিচার। এতে ব্যবহৃত ডারউইন ইঞ্জিন ব্যবহারকারীদের ফুল-ফ্রেম গেমিং অভিজ্ঞতা দেবে, যা চার্জ শেষ হওয়ার মাত্রা কমিয়ে ব্যাটারির আয়ু বৃদ্ধি করবে। যাতে পাওয়া যাবে নিরবচ্ছিন্ন মোবাইল গেমিং অভিজ্ঞতা।

ব্যবহারকারীর গোপনীয়তা আরও বেশি নিরাপদ করতে ভিশন ৩ স্মার্টফোনে অত্যাধুনিক ফেস আনলক এবং ৮টি ফাংশনের ফিঙ্গারপ্রিন্ট আনলক ফিচার সংযুক্ত রয়েছে। দুটি ভিন্ন (জুয়েল ব্লু ও ডিপ-ওশান ব্ল্যাক) রঙে মিলবে এই স্মার্টফোন। বিজ্ঞপ্তি