নারীদের জন্য কার্ড ‘মাস্টারকার্ড তারা ওয়ার্ল্ড’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাস্টারকার্ড এবং ব্র্যাক ব্যাংক নারীদের জন্য প্রথমবারের মতো নিয়ে এল সুপার প্রিমিয়াম ক্রেডিট কার্ড ‘মাস্টারকার্ড তারা ওয়ার্ল্ড’ ক্রেডিট কার্ড। গতকাল বুধবার মাস্টারকার্ড চালু করে ব্র্যাক ব্যাংক

মাস্টারকার্ড এবং ব্র্যাক ব্যাংক নারীদের জন্য প্রথমবারের মতো নিয়ে এল সুপার প্রিমিয়াম ক্রেডিট কার্ড ‘মাস্টারকার্ড তারা ওয়ার্ল্ড’ ক্রেডিট কার্ড। গতকাল বুধবার মাস্টারকার্ড চালু করে ব্র্যাক ব্যাংক।

‘মাস্টারকার্ড তারা ওয়ার্ল্ড’ ক্রেডিট কার্ড হলো বাংলাদেশের প্রথম সুপার প্রিমিয়াম ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড, যা শুধু নারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এ কার্ড আরও উন্নত পেমেন্ট সমাধান দিয়ে নারীদের চাহিদা পূরণের পাশাপাশি পেমেন্ট ও শপিংয়ের অভিজ্ঞতাকেও উন্নত করবে। এ কার্ডের সুবিধাগুলোর মধ্যে রয়েছে ক্যাশব্যাক, ওয়েলকাম ভাউচার, প্রথম বছর বার্ষিক ফির ৫০ শতাংশ মওকুফের সুবিধা এবং লেনদেনের ক্ষেত্রে বোনাস রিওয়ার্ড পয়েন্টস। বিভিন্ন হেলথ প্যাকেজের আকর্ষণীয় সুবিধা ছাড়াও থাকছে প্রতি শনিবার গ্রোসারি কেনাকাটায় ছয় গুণ রিওয়ার্ড পয়েন্টস, পারলারে লেনদেন-সুবিধা এবং ভ্রমণের ক্ষেত্রে পরিবারের সদস্যদের জন্যও বিশেষ সুবিধা।

‘মাস্টারকার্ড তারা ওয়ার্ল্ড’ কার্ডহোল্ডাররা ওয়েলকাম অন-বোর্ড প্যাকেজে পাবেন বিউটি সেলুন, জুয়েলারি শপ, ই-কমার্স পোর্টাল, গ্রোসারি, পোশাকের দোকান ইত্যাদিতে এক্সক্লুসিভ সুবিধা। সুবিধাগুলোর মধ্যে আরও থাকছে বিশেষ ক্যাশব্যাক অফার, দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট পাওয়ার সুযোগ, বলাকা লাউঞ্জে প্রবেশের সুবিধা, প্রায়োরিটি পাস লাউঞ্জে সঙ্গীসহ সাতটি ভিজিট সুবিধা এবং বিনা মূল্যে দুটি সাপ্লিমেন্টারি কার্ড।

এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে মাস্টারকার্ড চালুর করার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, নারীদের জন্য, বিশেষ করে যাঁরা তাঁদের ব্যক্তিগত ও পেশাগত ক্যারিয়ারে সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছেন, তাঁদের জন্য যৌথ উদ্যোগে প্রথমবারের মতো ‘মাস্টারকার্ড তারা ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড’ চালু করতে পেরে ব্র্যাক ব্যাংক গর্বিত।

মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, বৈশ্বিক চিন্তাধারায় নতুনত্ব আনতে মাস্টারকার্ড প্রতিশ্রুতিবদ্ধ। তাই কর্মসূচি ও পার্টনারশিপের মধ্য দিয়ে মাস্টারকার্ড নারীর সম্ভাবনা উন্মুক্ত করতে নিত্যনতুন চিন্তাভাবনা নিয়ে কাজ করে। ব্র্যাক ব্যাংকের সঙ্গে মাস্টারকার্ড তারা ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড চালু করা সে রকমই একটি পদক্ষেপ। বিজ্ঞপ্তি