নিপ্পন পেইন্ট নিয়ে এল নতুন ‘মেটালিক পেইন্ট’
নিজের বাসাকে সুন্দর করে সাজিয়ে তুলতে কেই–বা না চায়? সারা দিন কাজ করে ঘরে ফেরার পর সুন্দরভাবে গোছানো বাসা মানসিক প্রশান্তিতে খুব বড় ভূমিকা পালন করে। ইনস্পেস আর্কিটেক্টের স্থপতি নিশাত রুমানা তাসনিমের কাছ থেকে জেনে নেওয়া যাক, কীভাবে খুব অল্প খরচেই নিজের ঘরকে সুন্দর করা যায়।
স্থপতি নিশাত রুমানা বলেন, ‘একজন ব্যক্তির ব্যক্তিত্ব তাঁর বাড়ির সাজসজ্জার দ্বারা প্রভাবিত হয়। পছন্দের আসবাব ও দামি শোপিস ছাড়া, আমরা খুব সহজেই আমাদের দেয়ালে বিভিন্ন ধরনের ডেকোরেটিভ পেইন্ট দিয়েও বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে পারি। বাজারে অল্প কিছু ব্র্যান্ড রয়েছে যারা নাকি এসব ডেকোরেটিভ পেইন্ট সাপ্লাই করে থাকে।’ তিনি বলেন, নিপ্পন পেইন্টকে ধন্যবাদ দিতেই হয় আমাদের জন্য সব সময় এ রকম অভিনব ডেকোরেটিভ পেইন্ট নিয়ে আসার জন্য। গবেষণা ও উন্নয়নের মাধ্যমে নিপ্পন পেইন্ট বাজারে নিয়ে এসেছে নতুন এই মেটালিক পেইন্ট, যার গর্জিয়াস গোল্ড ও স্পারক্লিং সিলভার নামে দুটি আকর্ষণীয় শেড রয়েছে।
নিপ্পন মেটালিক পেইন্ট একটি লো ওডর, ইন্টেরিয়র এবং এক্সটেরিয়রের জন্য ওয়াটার বেজড ও গ্লিটার পদার্থসম্পন্ন অ্যাক্রিলিক পেইন্ট। এ পেইন্ট দেয়ালকে চাকচিক্যময় এবং আকর্ষণীয় করে তোলার জন্য উপযুক্ত। এ পেইন্ট সার্ফেসের ওপর মেটালিক পিগমেন্টকে সমানভাবে বিতরণ করে, যা আপনার ঘরকে একধরনের স্টাইলিশ এবং বোল্ড লুক দেয়। এর গোল্ড এবং সিলভার ফিনিশিং দ্বারা ক্রেতারা তাঁদের দেয়ালগুলোকে নান্দনিকতার সঙ্গে সাজাতে পারেন। বিশেষ এই ডেকোরেটিভ পেইন্টটি পরিবেশবান্ধব এবং ডিআইওয়াইর (ডু ইট ইওরসেলফ) জন্য আদর্শ।
পণ্যটি বাজারে আনতে নিপ্পন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলামকে তাদের সঙ্গে যুক্ত করেছে। নিপ্পন পেইন্ট বাংলাদেশের বিক্রয় ও বিপণনের এজিএম রাজেশ সরকার বলেছেন, ‘কোটিং বিশেষজ্ঞ হওয়ার ফলে, আমরা এমন পণ্য যুক্ত করছি, যা আমাদের গ্রাহকদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে সব চাহিদা পূরণ করবে। গ্রাহকদের বর্তমান অভিজ্ঞতা বদলানোর জন্য আমাদের মেটালিক পেইন্টের গোল্ড এবং সিলভার শেডগুলো এক অনন্য ভূমিকা পালন করবে। আমরা শিগগিরই এমন পণ্য নিয়ে আসার পরিকল্পনা করছি যা করোনাভাইরাসকে রুখে দিয়ে আমাদের জীবনকে আরও সুরক্ষিত করে তুলবে।’