প্রিমিয়ার সিমেন্টের ১০% নগদ লভ্যাংশ অনুমোদন
প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা গতকাল সোমবার (২৮ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।
কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাফা হায়দারের সভাপতিত্বে সভায় কোম্পানির শেয়ারহোল্ডাররা ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন।
ডিরেক্টরস রিপোর্টের সারসংক্ষেপ এবং শেয়ারহোল্ডাদের উত্থাপতি বিভিন্ন প্রশ্নের দেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক।
সভায় অন্যাদের মধ্যে অনলাইনে উপস্থিত ছিলেন ডিরেক্টর মোহাম্মদ এরশাদুল হক এবং স্বতন্ত্র পরিচালক এম মাহফজুর রহমান ও ফখরুল ইসলাম, সিওও তারিক কামাল, সিএফও মো. শফিকুল ইসলাম তালুকদার, এফসিএমএ, কোম্পানি সচিব কাজী মো. সফিকুর রহমান এবং প্রধান অভ্যন্তরীণ নিরীক্ষক মো. সেলিম রেজা এফসিএ। ডিরেক্টর মো. জাহাঙ্গীর আলম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তাঁর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে এজিএম শেষ হয়। বিজ্ঞপ্তি