ফ্রেশ সিমেন্টের উদ্যোগে দেশে বিশেষ শহীদ মিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ইতিহাসের সেই গৌরবোজ্জ্বল সংগ্রাম ও আত্মত্যাগের কথা স্মরণ করে দেশের সর্বস্তরের মানুষ প্রতিবছর এই দিনে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও সেই সুযোগ থেকে বঞ্চিত হন আমাদের চারপাশের দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ।

বিশেষ ব্যবস্থা না থাকায় অনেক মানুষের ভেতরে যাওয়াটা তাঁদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। তবে তাঁরাও অন্যদের মতো সেখানে শরিক হতে চান। তাঁদের এই ইচ্ছা বাস্তবে রূপ দিতেই ফ্রেশ সিমেন্টের উদ্যোগে নির্মিত হতে যাচ্ছে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বিশেষ শহীদ মিনার। স্থপতিদের পরামর্শ নিয়ে মিরপুরের কল্যাণী ইনক্লুসিভ স্কুলে এই বিশেষ শহীদ মিনার নির্মিত হতে যাচ্ছে, যার দেয়ালে ব্রেইলে খোদাই করা থাকবে ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস ও আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির কিছু অংশ।

এই শহীদ মিনার দৃষ্টিপ্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের কথা বিবেচনা করে নির্মাণ করা হয়েছে। তাই এ স্থানটি তাঁদের জন্য ঝুঁকিমুক্ত। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ফ্রেশ সিমেন্টের এই উদ্যোগ এখন বাস্তবায়নের পথে।