বঙ্গবন্ধু টি-২০ কাপে জেমকন খুলনার টাইটেল স্পনসর পেট্রোনাস লুব্রিকেন্টস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন বঙ্গবন্ধু টি-২০ কাপ ২০২০ ক্রিকেট টুর্নামেন্টে মালয়েশিয়ার পেট্রোনাস লুব্রিকেন্টস জেমকন খুলনা টিমের টাইটেল স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে। ইউনাইটেড গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড লুব ওয়েল লিমিটেড বাংলাদেশে পেট্রোনাস লুব্রিকেন্টসের একমাত্র পরিবেশক। এক অনুষ্ঠানে এ চুক্তি হয়েছে।
ঢাকায় এক অনুষ্ঠানে জেমকন খুলনা টিমের পক্ষে উপস্থিত ছিলেন জেমকন স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর কাজী ইনাম আহমেদ এবং ইউনাইটেড লুব ওয়েল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন সিইও আমির এইচ খান, ডিরেক্টর ওয়ায়েজ মাহমুদ। এ ছাড়া দুই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি