বঙ্গবন্ধুর জন্মদিনে এবি ব্যাংক চিত্রাঙ্কন প্রদর্শনীর আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে এবি ব্যাংক চিত্রাঙ্কন প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানের প্রতিযোগীদের সঙ্গে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ও এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহাম্মদ এ (রুমী) আলী
ছবি: বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে এবি ব্যাংক গত মঙ্গলবার (১৬ মার্চ) সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেনের (সোয়াক) ছেলেমেয়েদের উপস্থাপনায় একটি চিত্রাঙ্কন প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ প্রধান অতিথি এবং এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহাম্মদ এ (রুমী) আলী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

চিত্রাঙ্কন শিল্পী কনকচাঁপা চাকমা বিচারক হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেনের (সোয়াক) চেয়ারম্যান সুবর্ণা চাকমা। এ সময় এবি ব্যাংক বোর্ডের পরিচালকেরা, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি